Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাস্তায় নোংরা করলেই গুনতে হবে টাকা! নতুন নিয়মে কী কী থাকছে? জানালেন অগ্নিমিত্রা

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শহর ও রাস্তা আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা, পান বা গুটখার পিক ছড়ানো এবং নিয়ম না মেনে গাড়ি পার্কিং করলে জরিমানা করা হবে বলে ঘোষণা করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

    অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) বড় ঘোষণা

    রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে এই ঘোষণা করেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানান, রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য নতুন নিয়ম চালু করা হবে। কেউ যদি রাস্তায় আবর্জনা ফেলেন, প্লাস্টিক ছড়িয়ে রাখেন বা পান-গুটখা খেয়ে যেখানে সেখানে থুতু ফেলেন, তাহলে তাঁকে জরিমানা দিতে হবে। তবে জরিমানার পরিমাণ কত হবে, তা এখনও ঠিক হয়নি। পরে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

    রাজ্য সরকার ইতিমধ্যেই ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের এলাকার নোংরা বা আবর্জনার ছবি তুলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পুরসভার আধিকারিকরা দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী কয়েক মাস ধরে মানুষকে সচেতন করার কাজও চলবে।

    শুধু পরিচ্ছন্নতা নয়, বেআইনি পার্কিং নিয়েও কড়া অবস্থান নিতে চলেছে সরকার। অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, যে সব রাস্তায় জায়গা কম, সেখানে একদিকে গাড়ি পার্কিং করা যাবে। কিন্তু রাস্তার দুই পাশে গাড়ি রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করলে জরিমানা করা হবে। এছাড়া বৈঠকে বর্ষাকালের নিকাশি ব্যবস্থার বিষয়টিও উঠে আসে। মন্ত্রী জানান, আধিকারিক ও কর্মীদের নিয়ে এমনভাবে কাজ করা হচ্ছে যাতে বর্ষার সময় আগের তুলনায় কম জল জমে এবং সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।

    আরও পড়ুনঃ ১৮ হাজার থেকে সরাসরি ৬৯ হাজার! অষ্টম বেতন কমিশনে বড় সুখবর, অপেক্ষায় সরকারি কর্মীরা

    পরিচ্ছন্ন শহর গড়ে তোলা এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সরকারের (Agnimitra Paul) দাবি। এখন সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই নজর থাকবে।

    Click here to Read More
    Previous Article
    আটার বদলে গম বিলি নিয়ে অভিযোগ, সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ
    Next Article
    হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহারা নেয় যাদবপুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment