Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘ফিতে কাটার পর্যন্ত…’, প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে বিষ্ফোরক যশ

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক : টলিউডের অধিকাংশ তারকা যখন প্রাক্তন শাসক দলে গিয়ে ভিড়ছিলেন, তখন উলটো পথে হাঁটেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। ২০২১ সালে বিজেপিতে যোগ দেন নুসরত জাহানের স্বামী। স্ত্রী নুসরত অবশ্য তখন ছিলেন তৃণমূলের সাংসদ। পরে তিনিও আর পাননি ভোটের টিকিট। অন্যদিকে যশও টিকিট পেলেও জিততে পারেননি। পরবর্তীতে আর রাজনীতির মঞ্চে যেমন দেখা মেলেনি তাঁর, তেমনই কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে সিনেমার প্রিমিয়ারেও দেখা মিলত না তাঁর। এবার রাজ্যে পালাবদলের পর মুখ খুললেন যশ।

    রাজনীতি নিয়ে মুখ খুললেন যশ (Yash Dasgupta)

    সম্প্রতি কলকাতা বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিং এর একটি অনুষ্ঠানে দেখা মেলে যশের। সেই অনুষ্ঠান থেকেই আক্ষেপ প্রকাশ করে যশ বলেন, এতদিন কোথাও ডাক পাননি তিনি। পুজোর সময় ফিতে কাটার জন্যও কেউ ডাকেনি। ছবি পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হয়েছে। এমনকি নিজের ছবি নিজে প্রযোজনা করার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। প্রেক্ষাগৃহ পাওয়া যেত না। তৃণমূলের বন্ধুরাই শুধু কাজ পেত।

    Yash Dasgupta opened up about Trinamool Congress

    কী জানালেন যশ: যশ আরও জানান, নারদা কাণ্ড নিয়ে তিনি ছবি বানাতে চেয়েছিলেন। রুদ্রনীল ঘোষ পাশে থাকলেও সেই ছবি নিয়ে এগোতে পারেননি তিনি। অলিখিত নির্দেশ এসেছিল, এমন বিষয় নিয়ে ছবি তৈরি করা যাবে না। রাজ্যে ক্ষমতা বদল হয়েছে। এবার কি তবে সক্রিয় ভাবে রাজনীতিতে নামবেন যশ (Yash Dasgupta)?

    আরও পড়ুন : একজনের টিকিটে ৬ জন সফর করতে পারেন? রেলের নিয়ম কী বলছে জানেন?

    রাজনীতিতে ফিরবেন যশ: অভিনেতার কথায়, এখন উঠেপড়ে রাজনীতি করতে শুরু করলে সুবিধাবাদী মনে হবে। তবে তিনি আশাবাদী যে এবার শান্তিপূর্ণ ভাবে কাজ করতে পারবেন।

    আরও পড়ুন : টলিউডে হাঙ্গামার মাঝেই ‘দেশু ৭’ এর শুটিং শুরু, বড়মার মন্দিরে শুভশ্রী ভক্ত

    স্ত্রী নুসরত ছিলেন তৃণমূল সাংসদ। রাজনৈতিক মতভেদ কি হয়? যশের কথায়, একটি পরিবারে সকলের মতাদর্শ এক হবে এমনটা নয়। তবে তিনি এবং নুসরত দুজনেই খুশি, এবার মন খুলে কাজ করতে পারবেন।

    Click here to Read More
    Previous Article
    ‘মিষ্টি মুখে’ বাংলার ব্র্যান্ডিং!ঐতিহ্যবাহী মিষ্টিকে বিশ্বদরবারে পৌঁছাতে বিজেপির নতুন উদ্যোগ
    Next Article
    টলিউডে হাঙ্গামার মাঝেই ‘দেশু ৭’ এর শুটিং শুরু, বড়মার মন্দিরে শুভশ্রী ভক্ত

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment