Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আটার বদলে গম বিলি নিয়ে অভিযোগ, সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার ঘোষণা অনুযায়ী জুন মাস থেকে জেলার শহর ও গ্রামাঞ্চলে এস আর গ্রাহকদের আটার বদলে গম দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে রেশনের দোকানগুলিতে মে মাসের পর আটার যে প্যাকেটগুলি রয়ে গিয়েছে সেগুলোর কি হবে? তা নিয়ে তৈরি হয়েছে জটিলতার। আর এবার খাদ্য দপ্তর থেকে রেশন ডিলারদের কাছে মেসেজ পাঠিয়ে এই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে (Kolkata)।

    গম-আটা বিতরণে জট, সমাধানে তৎপর প্রশাসন (Kolkata)

    যেসব ডিলারের কাছে আটার প্যাকেট রয়ে গিয়েছে, তাঁদের এমাসে গম ও আটা মিলিয়ে দিতে বলা হয়েছে। অন্তত ৬০ শতাংশ গম যাতে গ্রাহকরা পান নিশ্চিত করতে বলা হয়েছে সেটা। যেসব আটার প্যাকেট খাওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে সেগুলি আর দেওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে (Kolkata))।

    Kolkata congestion in wheat-flour distribution

    আরও পড়ুন: মহিলা যাত্রীদের কথা ভেবেই বড় পদক্ষেপ, ১৪টি রুটে বাড়ানো হল বাসের সংখ্যা

    অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, আটা বণ্টন বন্ধ করা নিয়ে রাজ্য খাদ্যদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করলে এই সমস্যা হত না। কিন্তু তা না করেই আটার বদলে গম বণ্টন শুরু হয়।

    ই-পস যন্ত্রে ওই আটারও হিসাব রয়েছে ডিলারদের কাছে। এই পরিস্থিতিতে কী কী করণীয়। ইতিমধ্যে সেই প্রশ্ন উঠেছে। আর সেই বিষয়টি নিয়েও ফেডারেশনের তরফে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে (Kolkata) ।

    Click here to Read More
    Previous Article
    চিনের প্রাচীর হল 'মঞ্চ', হিন্দি গান চালিয়ে গরবা নাচে মাতলেন একদল ভারতীয় পর্যটক!
    Next Article
    রাস্তায় নোংরা করলেই গুনতে হবে টাকা! নতুন নিয়মে কী কী থাকছে? জানালেন অগ্নিমিত্রা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment