Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১২ জুন, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি আজ বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন। যেটি পরিষ্কার করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: ভালো চাকরির জন্য মায়ের সেবা করুন এবং তাঁকে সম্মান করুন।

    বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এর ফলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অবাস্তব পরিকল্পনার কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির পড়ুয়াদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। বিবাহিত জীবন সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার কেনার ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন।

    মিথুন রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার রসিক মনোভাব আজ সবাইকে আনন্দ দেবে। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ কিছু সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। অবসর সময়ে আজ আপনি বই পড়তে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের পোশাক বেশি করে পরুন।

    কর্কট রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিতে হবে। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের একজন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের কারণে চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবন সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সোনা অথবা ব্রোঞ্জে খোদাই করা গুরু যন্ত্র বাড়িতে রেখে দিন।

    সিংহ রাশি: আপনার বিদ্বেষমূলক মনোভাবকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। মনের সমস্ত নেতিবাচক চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুবান্ধবদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। এই রাশিচক্রের শিশুরা আজ খেলতে গিয়ে আঘাতের সম্মুখীন হতে পারে। তাই, অভিভাবকদের সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: কেরিয়ারে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজুন। এটি আপনার উপকারে আসবে।

    কন্যা রাশি: হার্টের রোগীদের কফির অভ্যাস অবশ্যই পরিত্যাগ করতে হবে। আপনি আজ অন্যদের জন্য অর্থব্যয় করতে পছন্দ করবেন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আপনি আজ একটি বহু প্রতীক্ষিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আপনি যদি বিদেশে একটি চাকরিতে আবেদন করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনার হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই বটগাছের গোড়ায় দুধ অর্পণ করে সেই ভেজা মাটির তিলক কপালে লাগান।

    Ajker rashifal todays horoscope 12 June 2026.

    তুলা রাশি: এই রাশির ব্যবসায়ীদের আজ তাঁদের অর্থ অত্যন্ত নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। নাহলে, তা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির পড়ুয়ারাদের নিজেদের পড়াশুনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে হবে। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রদান করবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আপনি অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের গরুকে রুটি খেতে দিন।

    বৃশ্চিক রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একটি পার্কে বেড়াতে গেলেও একজন অচেনা ব্যক্তির সঙ্গে তর্কের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করুন।

    ধনু রাশি: শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের খামখেয়ালী আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ কিছুটা সময় বের করে নিজের ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্ব একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাদা রঙের খরগোশকে খাবার খেতে দিন।

    আরও পড়ুন: Banglahunt Exclusive: তৃণমূলের দালালি করা কর্মীরাই ফোরাম ফর দুর্গোৎসবের নাম ভাঙিয়ে ঘুরছেন বিজেপি নেতাদের বাড়ি! শুরু বিতর্ক

    মকর রাশি: প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও সেবন করুন।

    আরও পড়ুন: RBI-র ‘মাস্টারস্ট্রোক’, এক বছরেই আসবে ৬৫ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ, কী বলছে রিপোর্ট?

    কুম্ভ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। একাকীত্বের অনুভূতি মন থেকে মুছে ফেলুন। আপনি আজ কোনও সৃজনশীল কাজ করতে পারেন। অর্থ উপার্জনের সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে অবসর সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন। শুধু তাই নয়, কোনও পারিবারিক খবর জানতে পেরে আপনি সংবেদনশীল হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে চাল অথবা রুপো মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখুন।

    মীন রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। কোথাও অর্থ বিনিয়োগ করলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার কোথাও রোমান্টিক ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে একটি নতুন কাজ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কিছু গুরুত্বপূর্ণ কাজ হাতছাড়া হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করুন।

    Click here to Read More
    Previous Article
    ক্রিকেটের ময়দানে মহাযুদ্ধ! রবিবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কার পাল্লা ভারি?

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment