Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লাল কার্ডের বন্যা! ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেক্সিকোর জয়ে তৈরি হলো নতুন রেকর্ড

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ম্যাচেই তৈরি হলো অনন্য নজির। গতকাল রাত্রে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (Mexico vs South Africa) ম্যাচের মধ্যে দিয়ে আরম্ভ হয়েছে চলতি বছরে আয়োজিত ফিফা বিশ্বকাপ। সেই ম্যাচে ২-০ ফলে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে আয়োজক মেক্সিকো। কিন্তু খেলার ফলাফলের চেয়েও এখন বেশি চর্চা হচ্ছে ওই ম্যাচের লাল কার্ডের সংখ্যা নিয়ে।

    মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে মোট তিনজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার শিটহোল এবং পরিবর্ত হিসেবে নামা ফুটবলার থেম্বা জোয়ানে। মেক্সিকোর হয়ে লাল কার্ড দেখেন প্রধান ডিফেন্ডার সিজার মন্তেস। আর এখানেই তৈরি হয় নজির।

    ২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম পর্তুগাল ম্যাচের পর এই প্রথম কোনও ম্যাচে একসাথে এতগুলো লাল কার্ড ব্যবহার করতে দেখা গিয়েছে রেফারিকে। সেই ম্যাচে মোট ৪ বার দেখা গিয়েছিল লাল কার্ডের ব্যবহার। আর এই ম্যাচে মোট তিনবার রেফারির হাতে দেখা গিয়েছিল এই চরম শাস্তির প্রতিকটি।

    গতবার কাতার বিশ্বকাপে মোট চারটি লাল কার্ড দেখতে হয়েছিল ফুটবলারদের গোটা টুর্নামেন্ট জুড়ে। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচই সেই সংখ্যাকে প্রায় ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ এবারের বিশ্বকাপ আরও বেশি আকর্ষণ হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন ক্রীড়া অনুরাগীরা।

    এদিন প্রথমার্ধেক মেক্সিকোর হয়ে গোল করে বিশ্বকাপে প্রথম গোল করার নজির তৈরি করেন হুলিয়ান কুইনোনস। দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে গোলরক্ষক পায়ের ফাঁক দিয়ে প্রথম গোল করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে দুর্দান্ত হেডে আফ্রিকান গোলরক্ষক উইলিয়ামসকে পরাস্ত করেন মেক্সিকোর অভিজ্ঞ তারকা রাউল গিমিনেজ।

     

    Click here to Read More
    Previous Article
    মাঠে নামলেই তৈরি হবে রেকর্ড! ভারতীয় দলের জার্সিতে ইতিহাস বদলাতে চলেছেন রোহিত শর্মা
    Next Article
    ঘণ্টাখানেকের মধ্যেই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়ার খবর

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment