Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম পাঁচে থেকেও রেহাই নেই, কোপ পড়ল জলসার টপার মেগার ঘাড়ে

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল জগতে আবারও গল্পের ঝাঁপ পড়তে চলেছে। বিভিন্ন চ্যানেলে পরপর ধারাবাহিক (Serial) শুরু হতে চলেছে। অন্যদিকে নতুন সিরিয়ালকে জায়গা দিতে শেষ করে দেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো সিরিয়াল। টিআরপিতে ধাক্কা খেলেই শেষ করে দেওয়া হচ্ছে একের পর সিরিয়াল।

    শেষ হচ্ছে এই সিরিয়াল (Serial)

    কিছুদিন আগেই শেষ হয়েছে ‘মিলন হবে কতদিনে’। মাত্র কিছুদিন চলতে না চলতেই শেষ করে দেওয়া হয়েছে সিরিয়ালটি। এবার একই তালিকায় জায়গা হল স্টার জলসার আরও এক ধারাবাহিকের। শেষ হতে বসেছে ‘রাঙামতি তীরন্দাজ’।

    This star jalsha serial is ending

    কবে শেষ হচ্ছে: অনুরাগীদের একটাই সান্ত্বনা, বেশ কিছুদিন সম্প্রচার হওয়ার পরেই শেষ হচ্ছে সিরিয়ালটি। ইতিমধ্যেই ৬০০ পর্ব শেষ হয়েছে ধারাবাহিকটির। সিরিয়াল শেষের কথা জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন নীলাঙ্কুর।

    আরও পড়ুন : বড় সাফল্য, এখনও পর্যন্ত কতজন মহিলা পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

    মন খারাপ অনুরাগীদের: বর্তমানে যেখানে টিআরপির উত্থান পতনে একের পর এক সিরিয়াল (Serial) শেষ হয়ে যায়, সেখানে ৬০০ পর্ব ধরে একটি ধারাবাহিক টানা সহজ নয়। উপরন্তু দীর্ঘদিন প্রথম পাঁচ সহ প্রথম দশে থেকেছে সিরিয়ালটি।

    আরও পড়ুন : AI চালাবে নজরদারি, রেলের খাবারে পরিচ্ছন্নতা বাড়াতে বড় পদক্ষেপ IRCTC-র

    শোনা যাচ্ছে, টিআরপির জন্য নয়, বরং আদৃতের নতুন মেগা ‘কুমকুম’ এর জন্য বন্ধ হচ্ছে রাঙামতি। কবে শেষ পর্ব সম্প্রচারিত হবে এই সিরিয়ালের তা অবশ্য এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে।

    Click here to Read More
    Previous Article
    ৮ বছর অপেক্ষার পর বাংলায় চালু আয়ুষ্মান ভারত! সোমবারই MOU সই করবেন শুভেন্দু অধিকারী
    Next Article
    রাস্তায় থুতু, পানের পিক ফেললে দুঃখ আছে কপালে! লাগবে জরিমানা, বড় পদক্ষেপ সরকারের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment