Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রয়েছে ৬ টি এয়ারব্যাগ, টাটা লঞ্চ করল দেশের সব থেকে সস্তা CNG গাড়ি! দাম জানলে অবাক হবেন

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতের অটোমোবাইল মার্কেটও দ্রুত ডেভেলপ করছে। শুধু তাই নয়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে যুগোপযোগী গাড়ি সামনে আনছে প্রস্তুতকারী সংস্থাগুলি। ঠিক এই আবহেই ভারতে মাত্র ৪৬৯,৯৯০ টাকায় (এক্স-শোরুম মূল্য) ৬ টি এয়ারব্যাগযুক্ত একটি দুর্দান্ত গাড়ি লঞ্চ করা হয়েছে। যেটি বর্তমানে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৬ টি এয়ারব্যাগযুক্ত গাড়ি হিসাবে বিবেচিত হচ্ছে। এছাড়াও, এই গাড়িটির CNG ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে মাত্র ৫৭৯,৯৯০ টাকা (এক্স-শোরুম মূল্য) থেকে। এমতাবস্থায়, আপনি যদি বর্তমানে একটি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, আজ আমরা টাটার নতুন টিয়াগোর (Tata Tiago) প্রসঙ্গ উপস্থাপিত করব। গত ২৮ মে টাটা টিয়াগোর ফেসলিফট মডেল লঞ্চ হয়েছে। নতুন টিয়াগো শুধু ৬ টি এয়ারব্যাগ সহ সবচেয়ে সস্তা পেট্রোল গাড়িই নয়; বরং, এটি সবচেয়ে সস্তার CNG গাড়িও। টাটা মোটরসের এই নতুন লঞ্চটি সমগ্র ভারতীয় অটো বাজারে আলোড়ন সৃষ্টি করেছে।

    টাটা টিয়াগো (Tata Tiago) ফেসলিফটের ডেলিভারি কবে থেকে শুরু হবে:

    জানিয়ে রাখি যে, টাটা ছাড়া ভারতে থাকা অন্য কোনও কোম্পানি এই দামে ৬ টি এয়ারব্যাগসহ গাড়ি বিক্রি করে না। টাটা টিয়াগোর আগে, এই বছরের শুরুতে লঞ্চ হওয়া নতুন টাটা পাঞ্চ ছিল ৬ টি এয়ারব্যাগ এবং ৫-স্টার সেফটি রেটিং সহ সবচেয়ে সাশ্রয়ী গাড়ি।

    Tata Tiago Facelift launched, know the price.

    তবে, টাটা টিয়াগো এখন পাঞ্চের কাছ থেকে এই খেতাবটি ছিনিয়ে নিয়েছে। ইতিমধ্যেই টাটা মোটরস নতুন টিয়াগোর জন্য বুকিং শুরু করেছে। এছাড়াও, আগ্রহী গ্রাহকরা নতুন টিয়াগোর টেস্ট ড্রাইভের জন্য রিকোয়েস্টও করতে পারেন। ২৮ মে লঞ্চ হওয়া এই গাড়িটির ডেলিভারি জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

    আরও পড়ুন: LPG-র দাম থেকে UPI, ১ জুন থেকে এই ৬ টি ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন! ফের টান পড়বে পকেটে?

    টাটা টিয়াগোর সমস্ত ভেরিয়েন্টে ৬ টি এয়ারব্যাগ থাকবে: উল্লেখ্য যে, টাটা টিয়াগোর CNG ভেরিয়েন্টগুলির দাম শুরু হচ্ছে ৫.৭৯,৯৯০ টাকা (এক্স-শোরুম) থেকে এবং সর্বোচ্চ দাম ৮,৫৪,৯৯০ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। টাটা এই নতুন হ্যাচব্যাকটি CNG পাওয়ারট্রেন সহ ৫ টি ভিন্ন ভেরিয়েন্টে লঞ্চ করেছে। সেগুলি হল স্মার্ট, পিওর, পিওর প্লাস, পিওর প্লাস এ, এবং ক্রিয়েটিভ।

    আরও পড়ুন: ২২ জুনের আগে সেরে রাখতে হবে এই কাজ! দেশের ১ কোটি গিগ ওয়ার্কারদের জন্য বড় পদক্ষেপ সরকারের

    স্মার্ট ভেরিয়েন্টটি হল গাড়িটির বেস মডেল। আর ক্রিয়েটিভ ভেরিয়েন্টটি হল টপ-অফ-দ্য-লাইন মডেল। টাটা নতুন টিয়াগোর বেস মডেল থেকেই ৬ টি এয়ারব্যাগ দিচ্ছে। ক্রিয়েটিভ ভেরিয়েন্টটিতে ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং ওয়্যারলেস মোবাইল চার্জারের মতো উন্নত ফিচার্সও রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘বিজেপির কেউ যুক্ত নয়’, স্বতঃস্ফূর্ত জনরোষেই বিক্ষোভের সম্মুখীন অভিষেক, কী জানালেন শমীক?
    Next Article
    আজকের রাশিফল ৩১ মে, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment