Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাস! আর্জেন্টিনার জার্সি গায়ে বড় রেকর্ড গড়তে চলেছেন মেসি

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরম্ভ হয়ে গিয়েছে ২৩ তম ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় আয়োজিত এই বিশ্বকাপে খেতাব দখলের দৌড়ে এবারও সবচেয়ে এগিয়ে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়ে তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা দখলের ব্যাপারে আত্মবিশ্বাসী লা অ্যালবিসেলেস্তে শিবির।

    আর আর্জেন্টিনা যদি সেই কাজ করে দেখাতে পারে তাহলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে তারা। তবে তাদের কাজটাকে একেবারেই সহজ হিসেবে দেখছেন না কোচ লিওনেল স্কালোনি। তবে গোটা দলের মধ্যে দুর্দান্ত বোঝাপড়ার পাশাপাশি লিওনেল মেসির উপস্থিতি সমর্থকদের ভরসা যোগাচ্ছে।

    Will Lionel Messi not play in this World Cup?

    বয়স প্রায় ৩৯ হলেও এখনও বল পায়ে বিশ্বের যে কোনও ডিফেন্ডারকে নাকাল করার ক্ষমতা রাখেন এলএম টেন। সেইজন্যই এবারও আর্জেন্টিনা দলের প্রধান মুখ তিনিই। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামীর হয়ে নিয়মিত গোল করে এবং করিয়ে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত রেখেছেন তিনি। আর বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে নামলেই একটি বড় রেকর্ডের মালিক হবেন তিনি।

    আরও পড়ুন: রাজনীতি নয়! বিশ্বকাপে নামার আগেই সমস্যায় নেইমারের ব্রাজিলের এই বিপক্ষ! জার্সিই বদলে দিলো FIFA

    বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ ফলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে ৭০ মিনিটে মাঠে নেমে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। এটি ছিল দেশের জার্সিতে মেসির ১১৭ তম গোল। আর এখন দেশের হয়ে মোট ১৯৯ বার মাঠে নামা হয়ে গিয়েছে এই কিংবদন্তির।

    আরও পড়ুন: লাল কার্ডের বন্যা! ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেক্সিকোর জয়ে তৈরি হলো নতুন রেকর্

     

    অর্থাৎ বিশ্বকাপে মাঠে নামলেই দেশের জার্সিতে ২০০ তম ম্যাচ খেলে ফেলবেন এই মহাতারকা। প্রথম আর্জেন্টাইন হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। তারপরে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হাভিয়ের মাসচেরানো। তার খেলা ম্যাচের সংখ্যা ১৪৭। নিজে রেকর্ড গড়ার পাশাপাশি এবারও তার দেশ যাতে বিশ্বকাপের ট্রফি নিজেদের কাছে রাখতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

    Click here to Read More
    Previous Article
    কতটা ফিট নেইমার? ভাঙতে পারবেন পেলের রেকর্ড? বড় আপডেট এলো ব্রাজিলিয়ান শিবির থেকে
    Next Article
    সই জালকাণ্ডে এবার মদন মিত্রের কাছে পৌঁছল CID-র নোটিস! কী জানালেন মমতার বিশ্বস্ত সঙ্গী?

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment