Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লক্ষ লক্ষ টাকার ঘড়ি, কোটি টাকার গয়না, সাংসদ কোয়েলের সম্পত্তির পরিমাণ জানেন?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : এতদিন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন একজন। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে নিজেই রাজনীতিতে যোগ দেন কোয়েল মল্লিক (Koel Mallick)। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হন তিনি। তবে দুর্ভাগ্যবশত বিধানসভা নির্বাচনে তৃণমূলের লজ্জার হারের পর তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

    কত সম্পত্তি রয়েছে কোয়েলের (Koel Mallick)?

    রাজ্যসভায় মনোনয়ন পেশের সময় হলফনামায় সম্পত্তির খতিয়ান দেন কোয়েল। হলফনামায় গত ৫ অর্থবর্ষের আয় উল্লেখ করেছেন তিনি। সেই হলফনামা অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯৯ লক্ষ ৭৮ হাজার টাকা। ২০২১-২২ অর্থবর্ষে কোয়েলের আয় ছিল ১ কোটি ২৯ লক্ষ ৩৮ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে আয় কমে দাঁড়ায় ১৯ লক্ষ ৪৪ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে কোয়েলের আয় ছিল ৩ কোটি ২৬ লক্ষ ৪৩ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে ১ কোটি ৬৬ লক্ষ ৪৭ হাজার আয় হয়েছিল কোয়েলের।

    Koel Mallick property details

    কত গয়না রয়েছে: হলফনামায় কোয়েল জানিয়েছেন, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর রয়েছে ৩৩ লক্ষ ৫৮০ টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এবং একাধিক জীবনবিমা পলিসিও রয়েছে তাঁর নামে। ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকার গয়না রয়েছে কোয়েলের (Koel Mallick)। হলফনামায় তিনি জানিয়েছেন, ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার একটি রোলেক্স ঘড়ি রয়েছে তাঁর কাছে। তবে তাঁর নামে কোনও গাড়ি নেই বলেই জানিয়েছেন কোয়েল।

    আরও পড়ুন : সোনালি রঙ দেখেই কিনে ফেলেছেন, আদৌ আমটা খাঁটি তো? বুঝবেন কীভাবে?

    স্বামীর সম্পত্তি কত: হলফনামা অনুযায়ী, কোয়েল ও তাঁর স্বামী নিসপালের নামে কোনও কৃষিজমি নেই। তবে নিসপালের নামে একটি অকৃষিজমি রয়েছে। সেই জমির বর্তমান দাম ৯৮ লক্ষ টাকা। স্বামীর সঙ্গে মিলে একাধিক ফ্ল্যাট কিনেছেন কোয়েল।

    আরও পড়ুন : পচা ডিমেরই চাহিদা তুঙ্গে, দাম বৃদ্ধিতে মাথায় হাত ব্যবসায়ীদের

    হলফনামায় অভিনেত্রী জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৯ কোটি ৭২ লক্ষ টাকা। অন্যদিকে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার টাকা। আয়ের উৎস হিসেবে কোয়েল উল্লেখ করেছেন অভিনয়, ব্যবসা এবং ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ।

    Click here to Read More
    Previous Article
    “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না, তার দল কোথায় ভাঙছে, কিভাবে ভাঙছে”- দেবজিৎ সরকার
    Next Article
    আজকের রাশিফল ৯ জুন, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment