Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পদে পদে বাড়ছে বিপদ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ দায়ের

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিপদ যেন কাটছেই না। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে। এবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হল।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের | (Abhishek Banerjee)

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ডিজে বাজানো নিয়ে একটি মন্তব্য করেছিলেন অভিষেক। জানা গিয়েছে, সেই মন্তব্যকে কেন্দ্র করেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় সিংহল নামে এক ব্যবসায়ী।

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর! আরও সহজ হয়ে গেল অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া

    অভিযোগকারীর দাবি, অভিষেকের এই মন্তব্য একদিকে যেমন জনমনে উত্তেজনা ছড়াতে পারে, তেমনই সামাজিক সম্প্রীতির উপর বিরূপ প্রভাবও ফেলতে পারে। এই কারণেই তিনি থানার দ্বারস্থ হয়েছেন।

    অভিষেকের ডিজে-মন্তব্য নিয়ে এই প্রথম নয়, এর আগেও একটি মামলা হয়েছে। হুমকি, উস্কানিমূলক ভাষণ, শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে প্রথমে তদন্তে নামে বিধাননগর সাইবার থানা। পরবর্তীতে সিআইডি-র হাতে তদন্তভার যায়।

    Abhishek Banerjee

    এদিকে বিধানসভার সই জাল কাণ্ডে এমনিতেই বেশ চাপে রয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। গত বৃহস্পতিবার টানা সাড়ে ৫ ঘণ্টা সিআইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন অভিষেক। রবিবার ফের তাঁকে তলব করা হয়েছে। এর পাশাপাশি সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ইডি এবং মঙ্গলবার ভোট প্রচারে উস্কানি মামলায় তাঁকে তলব করেছে সিআইডি। এর মাঝে ডিজে-মন্তব্য নিয়ে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হল।

    এছাড়া শনিবার সাতসকালে আবার অভিষেকের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালিয়েছে শালবনি থানার পুলিশ। তৃণমূল সাংসদের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে এই অভিযান চালানো হয়। সব মিলিয়ে, চারিদিক থেকে অভিষেকের চাপ বাড়ছে বলে মনে করছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    Arjun Singh: পরিবহন দপ্তরের দায়িত্ব পেতেই বিরাট সব তথ্য ফাঁস করলেন অর্জুন সিং
    Next Article
    ‘অগ্রহণযোগ্য’, মার্কিন হামলায় নাবিক-মৃত্যুতে সরব ভারত, রুবিওকে ফোন জয়শংকরের!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment