Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    “মানসিকতা বদলাতে হবে!” ঋষভ পন্থকে নিয়ে সতর্কবার্তা বিশ্বকাপজয়ী কিরমানির

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় দলের প্রতিভাবান ব্যাটসম্যানদের ম্যধ্যে অন্যতম একজন ঋষভ পন্থ (Rishabh Pant)। একাই একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মত স্কিল রয়েছে তাঁর। তবে এবার খেলার ধরণে যে কিছু পরিবর্তন আনা প্রয়োজন সেটা জানাচ্ছেন ভারতের প্রাক্তন উইকেট কিপার সৈয়দ কিরমানি। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে পন্থের ব্যাটিং থেকে শুরু করে মাঠের মধ্যে আচরণ নিয়ে মুখ খুলেছিলেন তিনি।

    ঋষভ পন্থকে নিয়ে কড়া বার্তা কিরমানির

    কিরমানির মতে, দীর্ঘদিন ধরে ঋষভ ভারতীয় ক্রিকেটের একজন বড় ম্যাচ জেতানোর মত প্লেয়ার বলে মনে করা হয়। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে শত্রুপক্ষকে উড়িয়ে ম্যাচ বের করে আনার মত ক্ষমতা রয়েছে। তবে মুশকিল হল অনেক সময় প্রয়োজন ছাড়াই ঝুঁকি নিতে পছন্দ করেন। ফলে অনেক সময় দুর্বল হয়ে যান।

    এদিন তিনি আরও জানান, ঋষভকে নিজের ফিজিক্যাল ফিটনেস নিয়ে আরও খাটতে হবে, এবং সেটা একটানা রাখতে হবে কোনো ব্রেক চলবে না। তাঁর মেজাজ যখন তখন বদলে যেতে পারে, একইসাথে বিশৃঙ্খল। এই মেজাজ নিজেকেই কন্ট্রোল করতে হবে। কোনো খেলোয়াড়ই নিজে থেকে বলতে পারে না যে আমি একজন র খেলোয়াড়। আমি সব বলে হিট করব। তবে এক্ষেত্রে কোন ম্যাচ চলছে, পরিস্থিতি কি রয়েছে সেটাও জেনে রাখাটা জরুরি।

    আরও পড়ুনঃ গিল নয়, আসন্ন সিরিজে একাই ঘুরিয়ে দিতে পারে খেলা! দেখুন সম্ভাব্য নামগুলি

    সৈয়দ কিরমানির মতে, সচিন তেন্ডুলকারের পর ও বৈভব সূর্যবংশীর আগে আসে পন্থের নাম। কিন্তু এখন সে শুধুই টেস্ট খেলছে। এটা সত্যিই অবাক করে দেওয়ার মত। আসলে কোচ বা মেন্টররা একজন খেলোয়াড়কে সঠিক দিকে গাইড করে দেয়। এরপর ঠিক রাস্তা বেছে নিয়ে হাঁটা ও পারফর্মেন্স দেখানোটা সম্পূর্ণটাই নির্ভর করে খেলোয়াড়ের উপর।

    ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় মারাত্তক ভাবে আঘাতপ্রাপ্ত হন পন্থ। তবে এর ১৫ মাস পর কামব্যাকও করেন আইপিএল ২০২৪ এ। সেই সময় বাকি উইকেট কিপাররা নিজেদের প্রতিভা দেখিয়ে এগিয়ে যায়। যে কারণে বর্তমানে প্রচুর প্রতিদ্বন্দ্বী রয়েছে তার বর্তমানে। কিন্তু এর একটা কারণ এটাও হতে পারে যে আগের মত ডেডিকেশন ও ধারাবাহিকতা প্রদর্শন করতে পারছেন না। তাই ভারতের হয়ে খেলতে গেলে বিশ্বকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন কিরমানি।

    Click here to Read More
    Previous Article
    গিল নয়, আসন্ন সিরিজে একাই ঘুরিয়ে দিতে পারে খেলা! দেখুন সম্ভাব্য নামগুলি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment