Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মে মাসে বিক্রি লক্ষ লক্ষ গাড়ি! ঐতিহাসিক রেকর্ড গড়ল Maruti Suzuki, চমকে দেবে পরিসংখ্যান

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় বাজারে মারুতি সুজুকির (Maruti Suzuki) গাড়িগুলি যে অত্যন্ত জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায়, ভারতীয় অটোমোবাইল সেক্টরের ইতিহাসে এবার বিরাট নজির তৈরি করল এই সংস্থা। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত ২০২৬ সালের মে মাসে, মারুতি সুজুকি মোট ২,৪২,৬৮৮ ইউনিট গাড়ি বিক্রি করে তাদের সর্বকালের সর্বোচ্চ মাসিক বিক্রয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই যুগান্তকারী সাফল্যটি শুধু ভারতীয় বাজারে মারুতি সুজুকির শক্তিশালী অবস্থানকেই প্রতিফলিত করে না, বরং গ্রাহকদের মধ্যে সেডান থেকে শুরু করে SUV ও MPV সেগমেন্টে ডিজায়ার, ফ্রঙ্কস, ব্রেজা, ভিক্টোরিস এবং আর্টিগা-র মতো মডেলগুলির ক্রমবর্ধমান জনপ্রিয়তারও প্রমাণ দেয়।

    নজির গড়ল মারুতি সুজুকি (Maruti Suzuki):

    দেশীয় বাজারে রেকর্ড ১,৯৩,৫৩৫ ইউনিট বিক্রি: জানিয়ে রাখি যে, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড মে মাসে দেশীয় বাজারে ১,৯৩,৫৩৫ ইউনিট বিক্রি করে তাদের সর্বোচ্চ মাসিক বিক্রয় নথিভুক্ত করেছে। যা বার্ষিক ভিত্তিতে একটি বাম্পার বৃদ্ধি। গত বছরের মে মাসে মারুতি দেশীয় বাজারে ১,৩৫,৯৬২ টি গাড়ি বিক্রি করেছিল।

    Maruti Suzuki sets historic record in car sales.

    রফতানি এবং OEM: উল্লেখ্য যে, মারুতি সুজুকি মে মাসে মোট ৪১,৯১৪ টি গাড়ি রফতানি করেছে। অর্থাৎ, সংস্থাটি বিদেশে ‘মেড ইন ইন্ডিয়া’ গাড়ি পাঠিয়েছে। গত এক বছরে ভারত সুজুকির জন্য একটি গ্লোবাল এক্সপোর্ট হাব হিসাবে হিসাবে বিবেচিত হয়েছে এবং এখানে উৎপাদিত গাড়ি এখন ক্রমবর্ধমান সংখ্যক দেশে রফতানি করা হচ্ছে। মে মাসে, মারুতি সুজুকি OEM (Original Equipment Manufacturer)-দের কাছে ৭,২৩৯ টি গাড়ি পাঠিয়েছে।

    আরও পড়ুন: প্রস্তুত ভারতের নতুন ‘আকাশ যোদ্ধা’! Divyastra Mk-1 প্রমাণ করল তার মারণ ক্ষমতা, দেখুন ভিডিও

    গ্রাহকদের পছন্দ মারুতি সুজুকির গাড়ি: জানিয়ে রাখি যে, ভারতীয় বাজারে মারুতি সুজুকির বেশিরভাগ গাড়িই ভালো সংখ্যায় বিক্রি হয়। তবে কিছু গাড়ি প্রতি মাসে বিপুল সংখ্যক গ্রাহক কেনেন। এগুলির মধ্যে হ্যাচব্যাক সেগমেন্টে রয়েছে ওয়াগনআর, অল্টো কে১০, ব্যালেনো এবং সুইফট। সেডান সেগমেন্টে রয়েছে ডিজায়ার; MPV সেগমেন্টে আর্টিগা এবং SUV সেগমেন্টে ব্রেজা, ফ্রঙ্কস, ভিক্টোরিস ও গ্র্যান্ড ভিটারা। মারুতির প্রথম ইলেকট্রিক SUV ই-ভিটারা-র বিক্রিও ক্রমান্বয়ে গতি পাচ্ছে।

    আরও পড়ুন: অপেক্ষার অবসান! ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? বিবেকানন্দকে স্মরণ করে জানাল সংস্থা

    কোন সেগমেন্টে কতগুলি গাড়ি বিক্রি হয়েছে: গত মে মাসে মারুতি সুজুকি অল্টো কে১০ এবং এস-প্রেসো-সহ সুইফট, ওয়াগনআর, ব্যালেনো এবং ডিজায়ার-এর মতো মিনি ও কমপ্যাক্ট কার সেগমেন্টে মোট ৯৭,৮৩০ ইউনিট গাড়ি বিক্রি করেছে। ইউটিলিটি ভেহিক্যাল সেগমেন্টে, কোম্পানিটি ৭৯,২৬৭ ইউনিট গাড়ি বিক্রি করেছে। যেখানে সব থেকে বেশি বিক্রি হয়েছে ব্রেজা, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস, ভিক্টোরিস এবং আর্টিগা-র মতো মডেলগুলি। যা তাদের পোর্টফোলিওর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মে মাসে মারুতির ইকো ভ্যানের ১৩,২৪০ টি এবং লাইট কমার্শিয়াল ভেহিক্যাল সুপার ক্যারির ৩,১৯৮টি ইউনিট বিক্রি হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    কলকাতা পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ! বড় আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের বাবা-মা
    Next Article
    “তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই চেষ্টা করুন এটা আরো শক্তিশালী হবে”- মমতা ব্যানার্জি

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment