Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Long Island City

    -0.79°C

    Stormy
    4.12 km/h
    60%
    0.2h

    Latest News Videos

    Latest

    রোজ মিলবে ৬০০ টাকা করে! ঝটপট এই সরকারি প্রকল্পে আবেদন সেরে ফেলার পরামর্শ মুখ্যমন্ত্রীর

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান ভারত, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প শুরু হয়েছে। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এই দুই প্রকল্প নিয়ে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গেই ভিবি জি রাম জি প্রকল্পের (VB-G Ram G Scheme) অধীন জব কার্ড করে নেওয়ার কথাও বলেন তিনি। ভিবি জি রাম জি প্রকল্পে রোজ মিলবে ৬০০ টাকা | (VB-G Ram G Scheme) ১ জুলাই থেকে রাজ্যে ভিবি জি রাম জি তথা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) চালু হয়েছে। এর মাধ্যমে ১০০ দিনের কাজের পরিমাণ বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর মুখে এই প্রকল্পের নাম শোনা যায়। আরও পড়ুনঃ মালিকদের পাশাপাশি ক্ষতিপূরণের অধিকারী ভাড়াটেরাও! রেলের রিপোর্টের পর বড় নির্দেশ হাইকোর্টের শুভেন্দু এদিন বলেন, “পরিযায়ী শ্রমিকরা এবার বাংলায় ফিরতে শুরু করুন। সবাই জব কার্ড করে নিন। আমরা ১২৫ দিন কাজ দেব। অদক্ষ শ্রমিক হলেও গ্যারান্টেড ৩০০ টাকা করে পাবেন।“ এদিকে কয়েকদিন আগে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ভিবি জি রাম জি প্রকল্পে শ্রমিকদের মজুরি কত হবে তা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ৩০০ টাকা, অর্ধদক্ষদের ক্ষেত্রে ৪৫০ টাকা ও দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ৬০০ টাকা করে দেওয়া হবে। এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে এই সরকারি প্রকল্প নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু। সেই সঙ্গেই অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩০ আগস্টের মধ্যে যোগ্য আবেদনকারীদের নাম নথিভুক্ত হয়ে যাবে। শুভেন্দুর কথায়, “অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে পেয়েছেন, অনেকের আবার আন্ডার ভেরিফিকেশন রয়েছে অর্থাৎ তাঁদের ভেরিফিকেশন চলছে। ৩০ আগস্টের মধ্যে তাঁদের মধ্যে যোগ্যদের নাম নথিভুক্ত হয়ে যাবে। যাদের আটকে রয়েছে তাঁদের চিন্তা করতে হবে না। যোগ্যতার ভিত্তিতে সকলে টাকা পাবেন।“ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ভিবি জি রাম জি, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু হয়েছে। এদিন উত্তরবঙ্গ থেকে এই প্রকল্পগুলি নিয়েই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

    ‘৩০ অগাস্টের মধ্যে যাঁরা..,’ টাকা ঢোকার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

    বাংলা হান্ট ডেস্কঃ অগাস্ট মাস যত এগিয়ে আসছে ততই চর্চা বাড়ছে রাজ্যের জনপ্রিয় স্কিম অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বর্তমানে রাজ্যের মহিলাদের আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যেই জুন জুলাই মাসে টাকা পেয়েছেন এক কোটির বেশি উপভোক্তা। যদিও অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও ‘যোগ্য’ উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এবার আগামী মাসের টাকা ছাড়ার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। যোগ্য আবেদনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “৩০ অগাস্টের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। তাঁরা পেয়ে যাবেন।” আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখন ভেরিফিকেশনের কাজ হচ্ছে। এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। অগাস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তাঁরা সকলে ভাতার টাকা পাবেন। উল্লেখ্য, বর্তমানে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। সেই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই লক্ষ লক্ষ উপভোক্তা টাকা পাবেন। অন্নপূর্ণা প্রকল্পের জন্য ভেরিফিকেশন চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। যোগ্য আবেদনকারী খুঁজে প্রকল্পের আওতায় আনা হবে বলে প্রশাসন তরফে বার্তা দেওয়া হয়েছে। এদিকে অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে সম্প্রতি বিধায়কদের নয়া দায়িত্ব দেওয়া হয়েছে। গত শনিবার বিধানসভার নৌসর আলি কক্ষে আয়োজিত বিজেপির পরিষদীয় দলের এক বৈঠকে আলোচনায় সরকারি সুবিধার প্রকৃত যোগ্যদের বাদ পড়া ও অযোগ্যদের তালিকাভুক্ত হওয়ার বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: মালিকদের পাশাপাশি ক্ষতিপূরণের অধিকারী ভাড়াটেরাও! রেলের রিপোর্টের পর বড় নির্দেশ হাইকোর্টের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, গ্রাউন্ড লেভেলে সমীক্ষা করতে হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিধায়কদের অবিলম্বে উদ্যোগী হয়ে মাঠপর্যায়ে সমীক্ষা চালাতে হবে যাতে সঠিক উপভোক্তা প্রকল্পের সুবিধা পান। নিজের নিজের এলাকার জনপ্রতিনিধিদেরই এই প্রকল্পে কোন কোন অযোগ্য ও ভুল নাম সরকারি তালিকায় ঢুকে পড়েছে এবং কাদের নাম অবিলম্বে এই তালিকার অন্তর্ভুক্ত করা উচিত সেই নিয়ে স্বচ্ছ তালিকা প্রস্তুতে বড় দায়িত্ব পালন করতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।  

    মালিকদের পাশাপাশি ক্ষতিপূরণের অধিকারী ভাড়াটেরাও! রেলের রিপোর্টের পর বড় নির্দেশ হাইকোর্টের

    বাংলা হান্ট ডেস্কঃ রেলের জমিতে বসবাসকারী ভাড়াটেদের জন্য স্বস্তি। ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নিজেদের অবস্থান স্পষ্ট করল রেল মন্ত্রক। তাঁরা জানিয়েছে, সরকারি অথবা রেল প্রকল্পের (Railway Project) জন্য যদি জমি অধিগ্রহণ করা হয়, তাহলে জমির মূল মালিকের পাশাপাশি সেখানে ব্যবসা করা ও বসবাসকারী ভাড়াটেদেরও ক্ষতিপূরণ দিতে হবে। রেলের এই রিপোর্টের প্রেক্ষিতে বড় নির্দেশ দিয়েছে আদালত। কী নির্দেশ দিল হাইকোর্ট? | (Calcutta High Court) সিঙ্গুরের একটি মামলায় ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ সম্বন্ধে নিজেদের আইনি অবস্থান স্পষ্ট করেছে রেল মন্ত্রক। তাঁরা ও তাঁদের আইনজীবীরা আদালতে একপ্রকার মেনে নেন, প্রকল্পের জন্য অধিগৃহীত জমিতে থাকা যে কোনও ব্যক্তি আর্থিক ক্ষতিপূরণের যোগ্য। আরও পড়ুনঃ ‘মানুষকে শান্তিতে থাকতে দিন’! শুভেন্দুর করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট একইসঙ্গে এই জটিলতার জন্য রাজ্যের দিকে আঙুল তুলেছে রেল মন্ত্রক। তাঁদের দাবি, ২০১৩ সালের নতুন কেন্দ্রীয় আইন অনুসারে টাকা দিতে তৈরি ছিল রেল। তবে ভাড়াটেদের কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তা নির্ধারণের দায়িত্ব ছিল রাজ্য সরকারের। তবে তৎকালীন রাজ্য সরকার সেই হিসাব নির্দিষ্ট করে দেয়নি। সেই কারণে এই জটিলতা সৃষ্টি হয়। এদিনের শুনানি শেষে হাইকোর্ট জানায়, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ সেপ্টেম্বর। তার মধ্যে সংশ্লিষ্ট ভাড়াটিয়াদের ক্ষতিপূরণের নির্দিষ্ট হিসাব দিতে হবে রাজ্যকে। ততদিন অবধি উচ্ছেদের উপর স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানিয়েছে আদালত। প্রসঙ্গত, ডানকুনি থেকে লুধিয়ানা অবধি ১৮৫৬ কিমি দীর্ঘ ডেডিকেটেড ফ্রেট করিডর নির্মাণের জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল রেল। নিয়ম অনুযায়ী জমির মালিকদের জমির ন্যায্য দামের পাশাপাশি আরও ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। তবে তা সত্ত্বেও জমি পুরোপুরি ফাঁকা না হওয়ায় সম্প্রতি সেখানে ব্যবসা করা বসবাসকারী মানুষদের উচ্ছেদের নোটিশ পাঠায় রেল। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন ওই জমিতে বসবাসকারী ৮টি ভাড়াটিয়া পরিবার। গত জুন মাসের শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, ২০১৩ সালের কেন্দ্রীয় জমি অধিগ্রহণ আইন অনুসারে সরকারি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হলে জমির মালিকের পাশাপাশি সেখানে থাকা ভাড়াটিয়াও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। ২০২২ সালে হাইকোর্ট এই নিয়ে একটি নির্দেশ দিয়েছিল। তবে এখনও তা কার্যকর হয়নি। এদিন এই মামলার শুনানিতে ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ প্রসঙ্গে নিজেদের আইনি অবস্থান স্পষ্ট করল রেল মন্ত্রক। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে আগামীদিনে সংশ্লিষ্ট জমিতে বসবাসকারী ভাড়াটিয়াদের ক্ষতিপূরণ পাওয়ার পথ আরও সুগম হল।

    জিম্বাবোয়ের বিরুদ্ধে T20 সিরিজের পর ১৯ দিনের দীর্ঘ বিরতি! এরপর কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

    বাংলা হান্ট ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) T20 সিরিজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেখানে ৩-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করেছে ভারত। এদিকে, ২০২৬ সালটি টিম ইন্ডিয়ার জন্য বেশ ব্যস্ত একটি বছর হিসাবে বিবেচিত হচ্ছে। মূলত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজ দিয়ে চলতি বছরের সফর শুরু করে ভারত। এরপর ছিল T20 বিশ্বকাপ, তারপর IPL। এর ঠিক পরেই আফগানিস্তানের বিরুদ্ধে ছিল সিরিজ। তারপরে একে একে আয়ারল্যান্ডে (Ireland) T20 সিরিজ, ইংল্যান্ডে (England) T20 ও ODI সিরিজ এবং জিম্বাবোয়ে সফরের পর ভারতীয় দল এখন একটি সংক্ষিপ্ত বিরতি নিয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে টিম ইন্ডিয়া তাদের পরবর্তী ম্যাচে কবে এবং কার বিরুদ্ধে খেলবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। টিম ইন্ডিয়ার (India National Cricket Team) পরবর্তী শিডিউল: জানিয়ে রাখি যে, ভারতীয় ক্রিকেট দলের জিম্বাবোয়ে সফর শেষ হয়েছে। ৩ ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজটি গত ২৩ জুলাই শুরু হয়। যেটি ৪ দিন পর গত ২৬ জুলাই শেষ হয়েছে। এর পরে ভারতীয় খেলোয়াড়রা কিছুটা বিরতি পাবেন। কারণ টিম ইন্ডিয়া পরবর্তী ম্যাচ আগামী মাসের মাঝামাঝি সময়ে সম্পন্ন হবে। যা ভারতীয় খেলোয়াড়দের নিঃসন্দেহে স্বস্তি দেবে। উল্লেখ্য যে, টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ শুরু হচ্ছে ১৫ অগাস্ট। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে। শুভমান গিলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া সেই টেস্ট সিরিজটি খেলবে। অর্থাৎ, টিম ইন্ডিয়া ২৬ জুলাইয়ের পর এবার ১৫ অগাস্ট মাঠে নামবে। এমতাবস্থায়, ১৯ দিনের ব্যবধান রয়েছে। এই বিরতির মধ্যেই ভারতীয় খেলোয়াড়রা টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করতে শীঘ্রই শ্রীলঙ্কায় পৌঁছবেন, কারণ WTC ফাইনালে পৌঁছনোর জন্য টিম ইন্ডিয়ার কাছে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: ক্রমাগত বদনামের চেষ্টা! E20 পোস্টে ক্ষুব্ধ নিতিন গড়কড়ি বোম্বে হাইকোর্টের দ্বারস্থ, পেলেন বিশেষ অনুমতি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি ১৫ অগাস্ট থেকে গলে অনুষ্ঠিত হবে। অপরদিকে, দ্বিতীয় ম্যাচটি ২৩ জুলাই থেকে কলম্বোতে সম্পন্ন হবে। এরপর ভারতীয় দল আবারও ব্যস্ত হয়ে পড়বে। কারণ, আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসও রয়েছে। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ODI সিরিজও নির্ধারিত আছে। বাংলাদেশের সঙ্গেও একটি সিরিজ বিবেচনাধীন রয়েছে। এর পাশাপাশি, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আফগানিস্তানের সঙ্গে একটি T20 সিরিজ আয়োজনেরও সম্ভাবনা রয়েছে, যার আয়োজক হবে আফগানিস্তান। আরও পড়ুন: কার্গিল বিজয় দিবসেই মিলল সাফল্য! পাকিস্তানি বক্সারকে হারিয়ে বীর সেনাদের স্মরণ করলেন জাদুমণি সিং টিম ইন্ডিয়ার পরবর্তী শিডিউল: ভারত বনাম শ্রীলঙ্কা: প্রথম টেস্ট, গল-এ, ১৫ অগাস্ট থেকে ভারত বনাম শ্রীলঙ্কা: দ্বিতীয় টেস্ট, কলম্বোতে, ২৩ অগাস্ট থেকে এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ODI, তিরুবনন্তপুরমে, ২৭ সেপ্টেম্বর থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: দ্বিতীয় ODI, গুয়াহাটিতে ৩০ সেপ্টেম্বর থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: তৃতীয় ODI, নিউ চণ্ডীগড়ে ৩ অক্টোবর থেকে

    0 0 0

    অবশেষে অপেক্ষার অবসান! আজ থেকেই খুলে যাচ্ছে বর্ধমান রোডের নতুন ফ্লাইওভার

    বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার বিকেল চারটে নাগাদ শিলিগুড়ি এয়ারভিও মোড় থেকে নবনির্মিত বর্ধমান রোড (Bardhaman) ফ্লাইওভারে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধন কে কেন্দ্র করেছিস মুহূর্তে যাবতীয় প্রস্তুতি চুরি করেছেন প্রশাসন। রবিবার ফ্লাইওভার পরিদর্শন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। পাশাপাশি সঙ্গে ছিলেন ডেপুটি পুলিশ কমিশনের ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ সহ উচ্চপদস্থ কর্তারা। বর্ধমান রোডে বড় আপডেট উদ্বোধন হচ্ছে নতুন ফ্লাইওভার (Bardhaman) প্রসঙ্গত ২০১৮ সালের শুরু হওয়া এই প্রকল্প রেল সংক্রান্ত জটিলতা ও জমি সংক্রান্ত বিষয় এবং প্রশাসনিক নানা কারণে আটকে ছিল (Bardhaman)। তবে অবশেষে সেই জটিলতা কাটিয়ে চালু হতে চলেছে এই বহু প্রতীক্ষিত ফ্লাইওভারটি। এর ফলে শিলিগুড়ি বাসের আশায় এটি চালু হলে, দীর্ঘদিনের যানজটে সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি মানুষদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে উন্নত হবে। আরও পড়ুন: বিয়ের আগে সোনা কিনবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট রেট পাশাপাশি বিধানসভার নির্বাচনের কয়েকদিন আগেই শেষ হয় এই ফ্লাইওভারের কাজ। কিন্তু নির্বাচনী আচরণবিধির জারি থাকায় সেই সময় উদ্বোধন করা যায়নি এটি। সেই থেকে উদ্বোধনের অপেক্ষায় ছিল এই ফ্লাইওভার। যদিও প্রথমে এই ফ্লাইওভারের রং করা হয়েছিল নীল সাদা। তবে সরকার পরিবর্তন হতে সেই ফ্লাইওভারডের রং হয় কমলা সাদা। সেই রঙের ওপরে গুড কাবা পারনের পিক চাইলেন কিছু মানুষ। জায়গাগুলিতে এদিন রং করা হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক ও পর্যটক মন্ত্রী শংকর ঘোষ জানান, এই ফ্লাইওভার শুধুমাত্র যানজট কমাবে না। শহরে পরিকাঠামো ব্যবস্থাকে উন্নত করে তুলবে (Bardhaman)।

    ‘মানুষকে শান্তিতে থাকতে দিন’! শুভেন্দুর করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

    বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা একটি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যদিও এই মামলাটি এখনকার নয়, বরং পুরনো। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু। সোমবার সেই মামলা খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা জানান, তিনি আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে চান না। শুভেন্দুর করা কোন মামলা খারিজ করল হাইকোর্ট? | (Calcutta High Court) তৃণমূল আমলে রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকত। তবে বিধানসভার ভিতরে সেই নিরাপত্তারক্ষীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এদিকে বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল বিধায়করা পুলিশি নিরাপত্তা নিয়েই রাজ্য বিধানসভায় প্রবেশ করতেন। আরও পড়ুনঃ রেশনে এবার মাথাপিছু ৭ কেজি করে চাল! কারা পাবেন? বড় ঘোষণা রাজ্য সরকারের তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। তাঁর দাবি ছিল, বিধানসভার অন্দরে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্দেশিকা লঙ্ঘিত হচ্ছে। এতদিন ধরে আদালতে সেই মামলা চলছিল। সোমবার শুভেন্দুর করা সেই আদালত অবমাননার মামলা খারিজ করে দেন বিচারপতি সিনহা। অভিযোগ উঠেছিল, নিরাপত্তারক্ষীদের প্রবেশের ক্ষেত্রে বিধানসভার সচিব একই নিয়ম জারি করলেও রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তাতে মান্যতা দেওয়া হয়নি। রাজ্যের আইনজীবী অভিযোগ করেন, এই মামলায় বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও অন্য পক্ষ আসেনি। এটি শাস্তিযোগ্য অপরাধ। রুল জারির আবেদন জানান তিনি। এরপরেই নিজের সিদ্ধান্ত জানান বিচারপতি সিনহা। এদিনের শুনানিতে বিচারপতি সিনহা বলেন, তিনি আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে চান না। শুভেন্দুর করা আদালত অবমাননার আবেদন খারিজ করে তাঁর মন্তব্য, “মানুষকে শান্তিতে থাকতে দিন।“ রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুর করা এই মামলা এতদিন আদালতে বিচারাধীন ছিল। তবে এদিন সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি সিনহা স্পষ্ট জানান, তিনি এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চান না।