Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোয়েলের সাংসদ পদ ছাড়া নিয়ে জল্পনা! কত বেতন, কী কী সুবিধা পাচ্ছেন অভিনেত্রী?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয়ের পর রাজনীতির ময়দানে নেমেছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে রাজ্যসভায় মনোনীত করে তৃণমূল। এবার সেই কোয়েলই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এই আবহে জেনে নেওয়া যাক দেশের একজন রাজ্যসভার সাংসদ কী কী সুযোগ সুবিধা (Rajya Sabha MP Benefits) পান।

    একজন রাজ্যসভা সাংসদ কত বেতন পান?- (Rajya Sabha MP Benefits)

    এদেশের সংবিধান ও সংসদীয় নিয়ম অনুসারে, একজন রাজ্যসভার সাংসদ বহু সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। জানা যাচ্ছে, তাঁদের মাসিক মূল বেতন ১ লক্ষ ২৪ হাজার টাকা। সেই সঙ্গেই নির্বাচনী এলাকা ভাতা হিসেবে মাসে মাসে আরও ৭০ হাজার টাকা এবং অফিস খরচ ভাতা হিসেবে মাসিক ৬০ হাজার টাকা করে দেওয়া হয়।

    আরও পড়ুনঃ তৃণমূলে ফের ভাঙন! স্পিকারকে চিঠি দিয়ে বড় সিদ্ধান্ত জানালেন ২০ জন ‘বিক্ষুব্ধ’ সাংসদ

    এখানেই শেষ নয়! সংসদে অধিবেশন চলাকালীন ও বছরের অন্যান্য সময়েও সাংসদেরা বেশ কিছু সুযোগ-সুবিধা পান। যেমন- সংসদে অধিবেশন চললে অথবা কোনও কমিটির বৈঠক থাকলে হাজিরা দেওয়ার জন্য সাংসদদের দৈনিক নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হয়। এর পাশাপাশি বাসস্থান, চিকিৎসা ও ভ্রমণ সংক্রান্তও বেশ কিছু সুবিধা পান তাঁরা।

    সাংসদদের দিল্লির অভিজাত এলাকায় বসবাসের জন্য বিনামূল্যে সরকারি বাংলো কিংবা ফ্ল্যাট দেওয়া হয়। উচ্চমানের কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য সুবিধাও পান তাঁরা। এর পাশাপাশি সাংসদ ও তাঁর পরিবারের সদস্যরা বছরে নির্দিষ্ট সংখ্যক বার ট্রেন ও বিমানে বিনামূল্যে সফর করতে পারেন। এমনকি সড়কপথে যাত্রার ক্ষেত্রেও প্রতি কিলোমিটার প্রতি মাইলেজ ভাতা পাওয়া যায়। এছাড়া সাংসদ পদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কিংবা সাংসদ পদ চলে যাওয়ার পর আজীবন নির্দিষ্ট পরিমাণ পেনশন পাওয়ারও অধিকারী হন তাঁরা।

    Take a look at India Rajya Sabha MP benefits amid Koel Mallick resignation speculation

    এদিকে গত এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কোয়েল। এরপর মাত্র ২ মাস যেতে না যেতেই তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে। শেষ অবধি অভিনেত্রী কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    বড় খবর! এবার মমতার শিবির ছাড়ছেন ফিরহাদ?
    Next Article
    ছদ্মবেশে তদন্ত, তারপর মাঝরাতে হানা! IPS রিতী রাজের অভিযানে ফাঁস নামী পাবের মধুচক্র

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment