Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্তব্ধ নেটমাধ্যম! আচমকাই ‘ডাউন’ ফেসবুক-ইনস্টাগ্রাম, বিভ্রান্তিতে ব্যবহারকারীরা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আচমকাই স্তব্ধ হয়ে গেল নেটমাধ্যম! ভারত সমেত বিশ্বের একাধিক দেশে ফেসবুক (Facebook-Instagram Down) ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মগুলি ডাউন হওয়ার অভিযোগ সামনে আনেন। এর পাশাপাশি ব্যবহারকারীরা ‘X’-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সমস্যার বিষয় উপস্থাপিত করেন।

    আচমকাই ‘ডাউন’ ফেসবুক-ইনস্টাগ্রাম (Facebook-Instagram Down):

    শুক্রবার সন্ধ্যা থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন নেটিজেনেরা। কিছু কিছু ক্ষেত্রে পোস্ট করার সময়ে সমস্যা হওয়া ছাড়াও পোস্টের কমেন্ট উধাও হয়ে যাওয়ার বিষয়ও সামনে এসেছে। এর পাশাপাশি ‘টেকনিক্যাল প্রবলেম’-এর কারণে পোস্ট ক্লিক করলে ‘Page not found’ লেখাটিও দেখা গিয়েছে।

    Facebook-Instagram down, users confused.

    অর্থাৎ, সামগ্রিকভাবে বেশ কিছুক্ষণ ধরেই এই সমস্যা চলতে থাকে। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টা নাগাদ এই সমস্যা পরিলক্ষিত হয়। আউটএজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরে আচমকাই অভিযোগের ভিড় দেখা যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই সময়ে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছ থেকেই এই সমস্যা সংক্রান্ত অভিযোগ সামনে আসে।

    আরও পড়ুন: হিংসাত্মক বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি! বাতিল হবে টিম ইন্ডিয়ার আয়ারল্যান্ড সফর? চিন্তা বাড়ছে BCCI-র

    কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ফিড লোড হচ্ছে না। আবার অনেকে দাবি করেছেন, অ্যাপগুলিতে কনটেন্ট রিফ্রেশ করা যাচ্ছে না। কিছু ব্যবহারকারী আবার লগ-ইন সম্পর্কিত সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও দাবি করেন।

    আরও পড়ুন: তাঁর কোচিংয়েই অলিম্পিকে পদক জেতেন মনু ভাকের! মাত্র ৪৯ বছরে প্রয়াত ভারতের কিংবদন্তি শুটার যশপাল রানা

    সামগ্রিকভাবে, বিষয়টির পরিপ্রেক্ষিতে নেটাগরিকরা বিভ্রান্তির সম্মুখীন হন। এমনিতেই সন্ধ্যা নাগাদ ফেসবুক-ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীদের ভিড় পরিলক্ষিত হয়। সেই সময়ে এহেন সমস্যা ঘটায় বিভ্রান্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা। ডাউনডিটেক্টর অনুযায়ী জানা গিয়েছে, অল্প সময়ের ব্যবধানেই ফেসবুক সম্পর্কিত ১,০০,০০০-এরও বেশি অভিযোগ সামনে এসেছে। তবে, ফেসবুক-ইনস্টাগ্রাম ডাউন হওয়ার ঘটনায় এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত মেটার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

    Click here to Read More
    Previous Article
    পশ্চিমবঙ্গের পর্যটন নিয়ে বড় বার্তা দিলেন, পর্যটন মন্ত্রী শংকর ঘোষ
    Next Article
    কতটা ফিট নেইমার? ভাঙতে পারবেন পেলের রেকর্ড? বড় আপডেট এলো ব্রাজিলিয়ান শিবির থেকে

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment