Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর! আরও সহজ হয়ে গেল অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ অনলাইন ও অফলাইন, দু’ভাবেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল আপের কাজ চলছে। ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই সরকারি প্রকল্পের (Government Scheme) অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া আরও সহজ হয়ে গেল।

    অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে নয়া আপডেট | (Annapurna Yojana)

    অন্নপূর্ণা যোজনার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে https://socialregistry.wb.gov.in/- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হচ্ছে। নিজের আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ ইন করলেই স্ক্রিনে ফর্ম খুলে যাচ্ছে। সেখানে একসঙ্গে পরিবারের ৫ জন অথবা তার বেশি সদস্যের নাম নথিভুক্ত করা সম্ভব। জানা যাচ্ছে, কারও ব্যাঙ্কের কোনও তথ্য দিতে হচ্ছে না।

    আরও পড়ুনঃ তৃণমূলের অদিতি-দেবরাজের ১২০০ কোটির ‘সাম্রাজ্যের’ হদিশ! প্রমাণ সামনে এনে সবটা ফাঁস করলেন তরুণজ্যোতি

    এই সরকারি প্রকল্পে আবেদনের সময় ব্যক্তিগত নথি হিসেবে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের আধার কার্ড ও ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে এবং শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র আধারের স্ক্যান কপি আপলোড করলেই হয়ে যাচ্ছে।

    বাংলার মহিলাদের জন্য তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্থলাভিষিক্ত হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হয়ে গিয়েছে।

    Annapurna Yojana(10)

    গত ১ জুন থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন শুরু হয়েছে। বর্তমানে অনলাইন ও অফলাইনে দু’ভাবেই আবেদন চলছে। ১ জুন থেকে আগামী ৩ মাস ধরে রাজ্য জুড়ে এই কাজ চলবে। সোমবার থেকে আবার বাংলার প্রতিটি ব্লকে জনকল্যাণ শিবির শুরু হচ্ছে। সেখানেও অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। ফলে কেউ চাইলে সেখানে গিয়েও নাম নথিভুক্ত করার কাজ করতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    অপেক্ষার অবসান! বেকারভাতা ‘যুবশক্তি’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    নিত্যযাত্রীদের স্বস্তি, শিয়ালদা-রানাঘাট এসি লোকালের বাড়ল ৫টি নতুন স্টপেজ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment