Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    খারাপ সিদ্ধান্ত নিয়েছে BCCI, বিশ্বকাপ জিততে ব্যর্থ হবে গম্ভীরের ভারত! বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ওডিআই দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে তরুণ ক্রিকেটার শুভমান গিলকে (Shubman Gill)। শুভমান ও কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জুটি সঠিক পরিকল্পনা করে মাঠে নেমে আসন্ন বিশ্বকাপে (2027 ODI World Cup) ভারতীয় দলের (Indian Cricket Team) ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারবে বলে আশাবাদী অনেকেই। কিন্তু তাদের সাথে একমত পোষণ করছেন না প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।

    টেস্ট ফরম্যাটে অধিনায়ক শুভমান গিলের রেকর্ড অসাধারন। মোট নয়টি টেস্টে অধিনায়কত্ব করে আপাতত পাঁচটি ম্যাচে জয় পেয়েছেন গিল। কিন্তু ওডিআই ফরম্যাট এলেই তার নেতৃত্বের পরিসংখ্যান বদলে যাচ্ছে নাটকীয়ভাবে। এক নজরে দেখে নেওয়া যাক শুভমন গিলের অধিনায়ক করতে ভারতীয় দল ওডিআই সিরিজগুলিতে কেমন পারফরম্যান্স করেছে।

    আরও পড়ুন: শচীনকে টপকে যাবেন বৈভব সূর্যবংশী! কিভাবে? উত্তর দিলেন ডেল স্টেইন

    শুভমান গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ওডিআই সিরিজ খেলেছে ভারত। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ খোয়াতে হয় তাদের। অস্ট্রেলিয়ার মাটিতেও একই ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছিল তারা। আর এর পরেই আসন্ন আফগানিস্থান সিরিজ শুরুর আগে শুভমান গিলকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ও বর্তমানে ধারাভাষ্যর সাথে যুক্ত থাকা আকাশ চোপড়া।

    Shubman Gill joins Team India ahead of first T20 match.

    আকাশ সরাসরি বলেছেন, “শুভমান গিল ছয়টি ওয়ানডে ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছেন এবং আমরা দুটি সিরিজই হেরেছি। আমরা মাত্র দুটি ম্যাচ জিতেছি একটি অস্ট্রেলিয়ার সিডনিতে এবং অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই বলা যায়, এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে শুভমান গিল এখনও পুরোপুরি থিতু হয়ে উঠতে পারেননি।”

    আরও পড়ুন: কোহলি, রোহিত থাকা সত্ত্বেও শুভমানকে অধিনায়কত্ব দিয়ে ভুল করেছে BCCI! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ওপেনার

    তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন যে মাত্র দুটি সিরিজের নেতৃত্ব দেখে এখনই গিলের অধিনায়কত্বের গুণের বিচার করাটা বোকামি হয়ে যাবে। আসন্ন ওডিআই বিশ্বকাপ আরম্ভ হবে ২০২৭ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। তার আগে বেশ কয়েকটি ওডিআই সিরিজ খেলবে ভারত। সেই ম্যাচগুলিতে নেতৃত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপের আগে একজন দক্ষ ক্যাপ্টেন হয়ে উঠবেন শুভমান।

     

    Click here to Read More
    Previous Article
    রবিবার মেট্রো পরিষেবায় বড় বদল, ব্লু-গ্রিন লাইনে প্রথম মেট্রো কখন?
    Next Article
    শচীনকে টপকে যাবেন বৈভব সূর্যবংশী! কিভাবে? উত্তর দিলেন ডেল স্টেইন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment