Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অপেক্ষার অবসান! বেকারভাতা ‘যুবশক্তি’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ আগেই বিজেপি সরকার (BJP Government) জানিয়েছিল পূর্ববর্তী সরকারের সময় চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। সেইমতো লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এসেছে অন্নপূর্ণা যোজনা। বলা হয়েছিল, ভোটের আগে তৃণমূল সরকারের আনা যুবসাথী প্রকল্পের বদলে যুবশক্তি (Yuva Shakti) আনা হবে। বাড়ানো হবে ভাতার পরিমাণও। তবে এতদিন এই নিয়ে কোনো আপডেট মেলেনি। এবার এই বেকারভাতা নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    যুবশক্তি নিয়ে বড় আপডেট | Yuva Shakti

    শুক্রবার মালদহে এই প্রসঙ্গে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস, অন্নপূর্ণা যোজনা করেছি। বার্ধক্য ভাতা ও যুবশক্তির নিয়ে আমরা কাজ এগোচ্ছি।” মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুশিতে ভাসছেন রাজ্যের যুবক-যুবতীরা। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই চালু হতে চলেছে যুবশক্তি।

    সম্প্রতি এই প্রকল্প নিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষও বলেছিলেন, যুবকদের যে ভাতা দেওয়ার কথা, সেটা শীঘ্রই শুরু হবে। তার জন্য সমীক্ষা চলছে। উল্লেখ্য, পূর্বের মমতা সরকারের যুবসাথীর বদলে প্রথম বিজেপি সরকার নিয়ে এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’। ভোটের ঠিক আগে তৃণমূল সরকার যুবসাথী প্রকল্প এনেছিল রাজ্যে। যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ১৫০০ টাকা বেকারভাতাও প্রদান করা হয়েছিল।

    ছাব্বিশের ভোটে সরকার বদলানোর পর সেই যুবসাথীর বদলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এসেছে ‘যুব শক্তি ভরসা কার্ড’। ঘোষণা হয়েছে দ্বিগুন ভাতারও। বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে দেওয়া হবে। জানিয়ে রাখি, ‘যুবশ্রী’ পোর্টাল চালু হয়েছে ইতিমধ্যেই। গুগলে ‘যুবশ্রী’ লিখে সার্চ করলেই নতুন যুবশক্তি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবেন।

    yuva shakti(1)

    আরও পড়ুন: ঘণ্টায় ২৫০ টাকার বদলে রেকর্ড হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত!মানুষের হাতের কাজ শিখে নিচ্ছে হিউম্যানয়েড রোবট

    ‘যুবশক্তি যোজনা’র অফিশিয়াল পোর্টাল চালু হয়ে গেলেও এই নতুন প্রকল্পের অধীনে রাজ্যের বেকার তরুণ-তরুণীরা ঠিক কবে থেকে টাকা পাবেন সেই বিষয় স্পষ্ট নয়। ‘যুবশ্রী’ প্রকল্পের দ্বিগুন অর্থাৎ ৩০০০ টাকা মিলবে এই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এ। তবে যুবশক্তি যোজনার টাকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনো চূড়ান্ত দিনক্ষণ জানায়নি সরকার।

    Click here to Read More
    Previous Article
    গঙ্গার ঘাট সংস্কার করে বসছে ৬০ ফুটের দুর্গা মূর্তি !
    Next Article
    অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর! আরও সহজ হয়ে গেল অনলাইন ফর্ম ফিল আপ প্রক্রিয়া

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment