Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোহলি, রোহিত থাকা সত্ত্বেও শুভমানকে অধিনায়কত্ব দিয়ে ভুল করেছে BCCI! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ওপেনার

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শনিবার থেকে ভারতীয় দল (Indian Cricket Team) শুরু করছে আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) জন্য নিজেদের প্রস্তুতি। বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর এমন ভাবেই আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afganistan) সিরিজটিকে দেখছে ভারতীয় ক্রিকেট ভক্তরা। আসন্ন ওডিআই বিশ্বকাপের ব্লু-প্রিন্ট প্রস্তুত করতে শুরু করবে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারত। কিন্তু তরুণ এই ভারতীয় অধিনায়ক এর নেতৃত্ব নিয়ে খুব একটা আশাবাদী নন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।

    টেস্ট ফরম্যাটে অধিনায়ক শুভমান গিলের রেকর্ড অসাধারন। মোট নয়টি টেস্টে অধিনায়কত্ব করে আপাতত পাঁচটি ম্যাচে জয় পেয়েছেন গিল। কিন্তু ওডিআই ফরম্যাট এলেই তার নেতৃত্বের পরিসংখ্যান বদলে যাচ্ছে নাটকীয়ভাবে। এক নজরে দেখে নেওয়া যাক শুভমন গিলের অধিনায়ক করতে ভারতীয় দল ওডিআই সিরিজগুলিতে কেমন পারফরম্যান্স করেছে।

    শুভমান গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ওডিআই সিরিজ খেলেছে ভারত। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ খোয়াতে হয় তাদের। অস্ট্রেলিয়ার মাটিতেও একই ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছিল তারা। আর এর পরেই আসন্ন আফগানিস্থান সিরিজ শুরুর আগে শুভমান গিলকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ও বর্তমানে ধারাভাষ্যর সাথে যুক্ত থাকা আকাশ চোপড়া।

    আরও পড়ুন: রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন শুভমান গিল! ভারতীয় অধিনায়ক গড়লেন এই বিরল নজির

    আকাশ সরাসরি বলেছেন, “শুভমান গিল ছয়টি ওয়ানডে ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছেন এবং আমরা দুটি সিরিজই হেরেছি। আমরা মাত্র দুটি ম্যাচ জিতেছি একটি অস্ট্রেলিয়ার সিডনিতে এবং অন্যটি নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই বলা যায়, এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে শুভমান গিল এখনও পুরোপুরি থিতু হয়ে উঠতে পারেননি।”

    আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB

    তবে অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই শুভমান গিলকে নিয়ে এত তাড়াহুড়ো করতে রাজি নন। তাদের মতে মাত্র দুটি সিরিজের ফলাফল দিয়ে এখনই তরুণ ভারতীয় ক্রিকেটারের অধিনায়কত্ব কোন বিচার করতে বসলে বড় বোকামি করবে যে কোনও ক্রিকেট বিশেষজ্ঞ। অনেকেই মনে করছেন যে ওডিআই বিশ্বকাপের আগে যথেষ্ট সময়ে রয়েছে। তার মধ্যে যথেষ্ট পরিণত হয়ে ভারতকে ওডিআই বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারবেন নেতা শুভমান গিল।

     

    Click here to Read More
    Previous Article
    ৩ মাসে দ্বিতীয়বার! ফের বাড়তে চলেছে টাটার গাড়ির দাম, কবে থেকে লাগু নতুন মূল্য?
    Next Article
    আমেরিকা নয়, ভারতীয় জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল ইরান! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment