Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    Long Island City

    -0.79°C

    Stormy
    4.12 km/h
    60%
    0.2h

    Latest News Videos

    Latest

    অবশেষে অপেক্ষার অবসান! আজ থেকেই খুলে যাচ্ছে বর্ধমান রোডের নতুন ফ্লাইওভার

    বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার বিকেল চারটে নাগাদ শিলিগুড়ি এয়ারভিও মোড় থেকে নবনির্মিত বর্ধমান রোড (Bardhaman) ফ্লাইওভারে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধন কে কেন্দ্র করেছিস মুহূর্তে যাবতীয় প্রস্তুতি চুরি করেছেন প্রশাসন। রবিবার ফ্লাইওভার পরিদর্শন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। পাশাপাশি সঙ্গে ছিলেন ডেপুটি পুলিশ কমিশনের ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ সহ উচ্চপদস্থ কর্তারা। বর্ধমান রোডে বড় আপডেট উদ্বোধন হচ্ছে নতুন ফ্লাইওভার (Bardhaman) প্রসঙ্গত ২০১৮ সালের শুরু হওয়া এই প্রকল্প রেল সংক্রান্ত জটিলতা ও জমি সংক্রান্ত বিষয় এবং প্রশাসনিক নানা কারণে আটকে ছিল (Bardhaman)। তবে অবশেষে সেই জটিলতা কাটিয়ে চালু হতে চলেছে এই বহু প্রতীক্ষিত ফ্লাইওভারটি। এর ফলে শিলিগুড়ি বাসের আশায় এটি চালু হলে, দীর্ঘদিনের যানজটে সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি মানুষদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে উন্নত হবে। আরও পড়ুন: বিয়ের আগে সোনা কিনবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট রেট পাশাপাশি বিধানসভার নির্বাচনের কয়েকদিন আগেই শেষ হয় এই ফ্লাইওভারের কাজ। কিন্তু নির্বাচনী আচরণবিধির জারি থাকায় সেই সময় উদ্বোধন করা যায়নি এটি। সেই থেকে উদ্বোধনের অপেক্ষায় ছিল এই ফ্লাইওভার। যদিও প্রথমে এই ফ্লাইওভারের রং করা হয়েছিল নীল সাদা। তবে সরকার পরিবর্তন হতে সেই ফ্লাইওভারডের রং হয় কমলা সাদা। সেই রঙের ওপরে গুড কাবা পারনের পিক চাইলেন কিছু মানুষ। জায়গাগুলিতে এদিন রং করা হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক ও পর্যটক মন্ত্রী শংকর ঘোষ জানান, এই ফ্লাইওভার শুধুমাত্র যানজট কমাবে না। শহরে পরিকাঠামো ব্যবস্থাকে উন্নত করে তুলবে (Bardhaman)।

    ‘মানুষকে শান্তিতে থাকতে দিন’! শুভেন্দুর করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

    বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা একটি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যদিও এই মামলাটি এখনকার নয়, বরং পুরনো। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু। সোমবার সেই মামলা খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা জানান, তিনি আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে চান না। শুভেন্দুর করা কোন মামলা খারিজ করল হাইকোর্ট? | (Calcutta High Court) তৃণমূল আমলে রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকত। তবে বিধানসভার ভিতরে সেই নিরাপত্তারক্ষীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এদিকে বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল বিধায়করা পুলিশি নিরাপত্তা নিয়েই রাজ্য বিধানসভায় প্রবেশ করতেন। আরও পড়ুনঃ রেশনে এবার মাথাপিছু ৭ কেজি করে চাল! কারা পাবেন? বড় ঘোষণা রাজ্য সরকারের তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। তাঁর দাবি ছিল, বিধানসভার অন্দরে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্দেশিকা লঙ্ঘিত হচ্ছে। এতদিন ধরে আদালতে সেই মামলা চলছিল। সোমবার শুভেন্দুর করা সেই আদালত অবমাননার মামলা খারিজ করে দেন বিচারপতি সিনহা। অভিযোগ উঠেছিল, নিরাপত্তারক্ষীদের প্রবেশের ক্ষেত্রে বিধানসভার সচিব একই নিয়ম জারি করলেও রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তাতে মান্যতা দেওয়া হয়নি। রাজ্যের আইনজীবী অভিযোগ করেন, এই মামলায় বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও অন্য পক্ষ আসেনি। এটি শাস্তিযোগ্য অপরাধ। রুল জারির আবেদন জানান তিনি। এরপরেই নিজের সিদ্ধান্ত জানান বিচারপতি সিনহা। এদিনের শুনানিতে বিচারপতি সিনহা বলেন, তিনি আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে চান না। শুভেন্দুর করা আদালত অবমাননার আবেদন খারিজ করে তাঁর মন্তব্য, “মানুষকে শান্তিতে থাকতে দিন।“ রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুর করা এই মামলা এতদিন আদালতে বিচারাধীন ছিল। তবে এদিন সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি সিনহা স্পষ্ট জানান, তিনি এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চান না।