Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের ১১ দিন আগে রাজ্যে বড় পদক্ষেপ কমিশনের

    6 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আর বেশি দেরি নেই। ২৩ এপ্রিল ভোটের আগে প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই কারণেই এবার সরাসরি মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। ভোট ঠিকমতো হচ্ছে কি না, প্রশাসনের প্রস্তুতি কতটা, সব কিছু নিজের চোখে দেখতে চাইছে কমিশন (Election Commission)।

    রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের (Election Commission) দল

    প্রথম দফার ভোট হতে চলেছে আগামী ২৩ এপ্রিল, যেখানে উত্তরবঙ্গ-সহ রাজ্যের মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ একাধিক আধিকারিক। সূত্রের খবর, বাংলায় পৌঁছেই প্রথমে দুর্গাপুরে যাবেন তাঁরা। সেখানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। ভোটের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।

    শুধু দুর্গাপুরেই নয়, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং দুই ২৪ পরগনাতেও যাবেন কমিশনের (Election Commission) প্রতিনিধিরা। বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনের প্রস্তুতি কতটা ঠিকঠাক রয়েছে, তা সরেজমিনে পর্যালোচনা করা হবে। এদিকে উত্তরবঙ্গেও আলাদা একটি টিম পাঠানোর পরিকল্পনা রয়েছে। আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং—এই সব জেলাতেও গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন আধিকারিকরা। সেখানেও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

    No Security for Accused Before Bengal Polls, Election Commission Issues Urgent Order

    আরও পড়ুনঃ ‘আগে পেনশন দিন’, সরকারকে কড়া বার্তা হাই কোর্টের

    অন্যদিকে ভোটার তালিকা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বিচারাধীন থাকা ভোটারদের নাম নিয়ে যে জট ছিল, তা অনেকটাই মিটেছে। ইতিমধ্যেই সংশোধিত তালিকা প্রকাশ করেছে কমিশন (Election Commission)। অনেকের নাম যুক্ত হয়েছে, আবার কিছু নাম বাদও পড়েছে। এখন চূড়ান্ত তালিকা বুথভিত্তিক ভাবে প্রকাশ করা হচ্ছে এবং জেলাগুলিতে পাঠানো শুরু হয়েছে। পাশাপাশি অনলাইনেও এই তালিকা ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ‘সুখবর’ দিল আবহাওয়া দপ্তর
    Next Article
    রুতুরাজের শাস্তি! নীতীশ রানার জরিমানা, IPL-এ CSK vs DC ম্যাচে যা হল…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment