Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঘটেছে একের পর এক চমক! এই ৯ টি তারিখ কখনও ভুলবেন না বৈভব সূর্যবংশী

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের আকৃষ্ট করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার IPL-এ দুরন্ত পারফরম্যান্স প্রদর্শনের পর বর্তমানে  ভারত ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফর করছেন। এদিকে, শীঘ্রই তাঁকে সিনিয়র ভারতীয় দলেও (India National Cricket Team) খেলতে দেখা যাবে। এর কারণ হল, তিনি টিম ইন্ডিয়ার জন্য নির্বাচিত হয়েছেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা বৈভবের জীবনের সেই বিশেষ ৯ টি তারিখের বিষয়ে উপস্থাপিত করব যেগুলি। তাঁর কেরিয়ারে নতুন পালক যুক্ত করেছে।

    ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তৈরি করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi):

    ১. ২০২৪-এর ৫ জানুয়ারি: মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে বৈভব সূর্যবংশী এই দিনে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে অভিষেক করা চতুর্থ ভারতীয় হিসাবে বিবেচিত হন। তিনি পাটনায় মুম্বাইয়ের বিরুদ্ধে তাঁর প্রথম ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলেন এবং প্রথম ইনিংসে ১৯ রান করেন। এদিকে,বিসতিনি দ্বিতীয় ইনিংসে করেন ১২ রান।

    ২. ২০২৪-এর ১ অক্টোবর: এই দিনে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ টেস্টে অভিষেক ম্যাচে বৈভব সূর্যবংশী ৫৮ বলে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন। ওই টেস্ট ম্যাচটি ৩০ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং বৈভব সূর্যবংশী ১ অক্টোবর ভারত অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ইনিংসে সেঞ্চুরিটি করেন। তিনি ৬২ বলে মোট ১০৪ রান করেন।

    ৩. ২০২৪ সালের ২৫ নভেম্বর: এই দিনটি বৈভবের জন্য অত্যন্ত স্পেশাল। কারণ, এই দিনেই মাত্র ১৩ বছর বয়সে বৈভব সূর্যবংশী IPL-এর নিলামে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে বিবেচিত হন হন। ২০২৪ সালের ২৫ নভেম্বর সম্পন্ন হওয়া IPL ২০২৫-এর নিলামে রাজস্থান রয়্যালস ১.১০ কোটি রুপিতে বৈভবকে কিনে নেয়।

    ৪. ২০২৫ সালের ১৯ এপ্রিল: ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী ২০২৫ সালের ১৯ এপ্রিল IPL-এ অভিষেক করেন এবং এই কৃতিত্ব অর্জনকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে বিবেচিত হন। তিনি LSG-র বিরুদ্ধে নিজের প্রথম IPL ম্যাচের একেবারে প্রথম বলেই ছক্কা হাঁকান।

    আরও পড়ুন: ৯ টি নয়! কমানো হল উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা

    ৫. ২০২৫ সালের ২৮ এপ্রিল: IPL-এ অভিষেকের মাত্র ৯ দিন পর বৈভব সূর্যবংশী ৩৮ বলে ১০১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এবং মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পৌঁছান। যার ফলে তিনি ক্রিস গেইলের পর IPL-এ দ্রুততম সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হিসাবে বিবেচিত হন।

    ৬. ২০২৫-এর ২৪ ডিসেম্বর: বৈভব সূর্যবংশী এই দিনে লিস্ট ‘এ’ ক্রিকেটে  সর্বকনিষ্ঠ সেঞ্চুরি করা খেলোয়াড় হয়েছিলেন। তিনি বিজয় হাজারে ট্রফিতে ৩৬ বলে সেঞ্চুরি করেন। ওই  ম্যাচে তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রান করার এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডটিও ভেঙে দেন।

    আরও পড়ুন: বিশ্বের ৩০ টি ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে ভারতে আছে ৬ টি! তালিকায় কত নম্বরে রয়েছে হাওড়া-শিয়ালদহ?

    ৭. ২০২৬- এর ৬ ফেব্রুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী ৮০ বলে ১৫ টি ছক্কা মেরে ১৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।

    ৮. ২০২৬-এর ৩১ মে: চলতি বছর অর্থাৎ IPL ২০২৬-এ সর্বোচ্চ রান করার জন্য এই দিনে বৈভব সূর্যবংশী অরেঞ্জ ক্যাপ জিতেছেন। তিনি ইমার্জিং প্লেয়ার অফ দ্যা সিজনের অ্যাওয়ার্ডও জিতেছেন। এছাড়াও, এমভিপি পুরস্কারের পাশাপাশি মমরশুমে সর্বাধিক (৭২ টি) ছক্কা মারার পুরস্কারও জিতেছেন বৈভাব সূর্যবংশী।

    ৯. ২০২৬-এর ৬ জুন: এই দিনটিও বৈভবের কেরিয়ারের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এই বিশেষ দিনে বৈভব সূর্যবংশী প্রথমবারের মতো ভারতের সিনিয়র দলে নির্বাচিত হয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি এই কৃতিত্ব অর্জনকারী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়েছেন

    Click here to Read More
    Previous Article
    ৯ টি নয়! কমানো হল উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সংখ্যা
    Next Article
    “ওর আপাতত উচিত….”, ভারতীয় দলে সুযোগ পেতেই সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন সৌরভ! দিলেন মূল্যবান পরামর্শ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment