Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপ জেতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ! ব্রাজিলকে ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা?

    15 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষা আর মাত্র দুই দিনের। তারপরেই বেজে উঠতে চলেছে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) দামামা। গোটা বিশ্বের ক্রীড়া প্রেমীদের চোখ থাকবে এই টুর্নামেন্টের দিকে। কোন দেশ ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ জিতে বিশ্বসেরার খেতাব ঘরে তুলবে সেই অপেক্ষায় অধীর আগ্রহে মুহূর্ত গুনছেন ফুটবলপ্রেমীরা। আর এই মুহূর্তে আরও একবার ব্রাজিলকে (Brazil) টপকে বিশ্বকাপ ঘরে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা (Argentina)।

    বিশ্বের সেরা দল আর্জেন্টিনা:

    এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় পয়লা নম্বর স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। টুর্নামেন্টের ফেভারিট হিসেবেই এবারও মাঠে নামছে তারা। গতবারের বিশ্বকাপ জয়ী স্কোয়াডের ১৭ জনকেই এবারও দলে ধরে রেখেছে লা অ্যালবিসেলেস্তে ম্যানেজমেন্ট।

    গতবার বিশ্বকাপ জয়ের পাশাপাশি গত দুইবারেই লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের শিরোপা ‘কোপা আমেরিকা’-র খেতাব নিজেদের কাছে ধরে রেখেছেন এমি মার্টিনেজরা। আর এবার তাদের লক্ষ্য ঘরোয়া ওই ড্রপের মত বিশ্বকাপকেও দ্বিতীয়বারের জন্য নিজেদের দখলে রাখা। আর ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন যে আর্জেন্টিনা ফুটবল দলের সেই ক্ষমতাও রয়েছে।

    আরও পড়ুন: এই ২ তরুণ ফুটবলার হবেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের চমক! তালিকায় এক ব্রাজিলিয়ান ও আর্জেন্টিনার ১

    ২০২২ সালের পর যদি ২০২৬ সালেও বিশ্বকাপের খেতাব ঘরে তুলতে পারেন লিওনেল মেসিরা, তাহলে তারা ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের রেকর্ড। ফুটবল বিশ্বের শেষ দল হিসেবে ডানা দুবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ব্রাজিলের নামের পাশেই। ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর বিশ্বজয়ের স্বাদ পেয়েছিলেন পেলেরা। তবে ফুটবল বিশ্বের প্রথম দল হিসেবে এই কাজটি করে দেখিয়েছিল ইতালি (১৯৩৪, ১৯৩৮)।

    আরও পড়ুন: ট্রাম্পের জেদের কারণে বড় ক্ষতি বিশ্বকাপে! বিমানবন্দর থেকেই ‘তাড়িয়ে দেওয়া হল’ আফ্রিকার সেরা রেফারিকে

    লিওনেল স্কালোনির ছেলেরা সেই লক্ষ্যে নামার আগে সুখবর পেয়েছেন আর্জেন্টিনার ভক্তরা। ক্লাব ফুটবল চলাকালীন চোট পাওয়া মেসি এখন সম্পূর্ণ সুস্থ। বর্তমানে আর্জেন্টিনা দল মেসি নির্ভর না হলেও তার মতন বড় মাপের তারকার উপস্থিতি এবার ও আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

     

    Click here to Read More
    Previous Article
    সভ্যসাচীর প্রাইভেট পার্ট- এ ডিম ছুড়ল জনতা
    Next Article
    মাঠে নামার আগেই বদলে গেলো ভারতীয় দল! চিন্তার ভাঁজ গৌতম গম্ভীরের কপালে!

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment