Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ৮ জুন, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: মামাবাড়ির সদস্যদের কাছ থেকে আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। সমস্যার মধ্যে রয়েছেন এমন একজন ব্যক্তিকে আজ আপনি সাহায্য করতে পারেন। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য একটি প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবেন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ‘ওম ভ্রাম ভৃম ভ্রূম সাঃ রহবে নমঃ’- এই মন্ত্রটি দিনে ১১ বার জপ করুন।

    বৃষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, চোখে ছানি রয়েছে এমন রোগীদের দূষিত পরিবেশ এড়িয়ে চলতে হবে। এছাড়াও, সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। এই রাশির কিছুজন আর চাকরি পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কুষ্ঠ রোগীদের সেবা ও শুশ্রুষা করুন।

    মিথুন রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি আপনার একটি কাজের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গুরু ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করুন এবং বাচ্চাদের ভালোবাসুন।

    কর্কট রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মন ভালো হয়ে যাবে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাঁদের পরিবারের সেইসব সদস্যদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। বন্ধুদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জীবনে আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নদীতে কালো ও সাদা তিলের বীজ নিক্ষেপ করুন।

    সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোনও কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। অযথা সময় নষ্ট করে থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কেরিয়ারে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বাড়িতে ময়ূরের পালক রাখুন।

    কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার ঈর্ষাপরায়ণ মনোভাবকে নিয়ন্ত্রণ করুন। কোনও নতুন ধারণার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান গণেশের চরণে দূর্বা অর্পণ করুন।

    Ajker rashifal todays horoscope 8 June 2026.

    তুলা রাশি: অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসব আত্মীয়দেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানান যাঁরা আপনাকে বিপদের সময়ে সাহায্য করেছিলেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ অবশ্যই কিছুটা সময় বের করে নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্র দান করুন।

    বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সৎ চরিত্র বজায় রাখুন।

    ধনু রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পেতে পারেন। অবসর সময়ে আজ আপনি একটি বই পড়তে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অচ্যুতম, কেশব, হরি, বিষ্ণু, সত্যম, হংস, জনার্দন ও নারায়ণ, ভগবান বিষ্ণুর এই ৮ টি নাম জপ করুন।

    আরও পড়ুন: আরও বাড়বে ভারতীয় সেনার শক্তি! দুর্গম অঞ্চলেও শত্রুদের ঘুম ওড়াবে নতুন MSV, চমকে দেবে ক্ষমতা

    মকর রাশি: আপনি আজ খেলাধুলার জন্য অনেকটা সময় ব্যয় করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। লেখালেখির প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম অথবা সাদা রঙের পর্দা বাড়িতে টাঙিয়ে রাখুন।

    আরও পড়ুন: BCCI পরিবর্তন করল নিয়ম! সচিন তেন্ডুলকারের মতো বিশেষ অনুমতি পেলেন বৈভব সূর্যবংশী

    কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যধিক খরচ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলে তা সম্ভব হবে না। আপনার সৃজনশীল ক্ষমতা আজ প্রশংসা পাবে। পাশাপাশি, আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সবুজ রঙের কাঁচের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন।

    মীন রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও সন্ধ্যায় লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করুন। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। আপনার আজ কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গিনীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি পবিত্র স্থানে গিয়ে সবুজ রঙের নারকেল অর্পণ করুন।

    Click here to Read More
    Previous Article
    সীমাহীন নৃশংসতা! সমুদ্রতটে ৭০০ ডলফিন-তিমির মৃতদেহ, উৎসবের নামে হত্যালীলা দেখতে জমল ভিড়
    Next Article
    ৮ বছর অপেক্ষার পর বাংলায় চালু আয়ুষ্মান ভারত! সোমবারই MOU সই করবেন শুভেন্দু অধিকারী

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment