Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাঠে নামার আগেই বদলে গেলো ভারতীয় দল! চিন্তার ভাঁজ গৌতম গম্ভীরের কপালে!

    14 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত সপ্তাহান্তে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কিন্তু রাতারাতি সেই ভারতীয় দলে (Indian Cricket Team) ঘটলো বড় পরিবর্তন। এখন ভারতীয় দলের অন্যতম বড় তারকা ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে (Md. Siraj) ছাড়াই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে পাড়ি জমাবেন গৌতম গম্ভীররা (Gautam Gambhir)।

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি সিরাজ। চোটগ্রস্থ হর্ষিত রানার পরিবর্ত ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তার আগেও চুটিয়ে ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন সিরাজ। আইপিএলেও তিনি গুজরাট টাইটান্সের হয়ে সব ম্যাচে দলকে নির্ভরতা প্রদান করেছেন।

    What did Siraj say about Team India's playing XI?

    এর আগের বছরও ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের সবকটি ম্যাচে মাঠে নেমেছিলেন এই তারকা ভারতীয় ফাস্ট বোলার। দলের প্রয়োজনে সব সময় তিনি এগিয়ে এসেছেন। কিন্তু এখন ভারতীয় দলের মেডিক‍্যাল টিমের পরামর্শ মেনেই সিরাজকে আপাতত বিশ্রাম দিয়ে তরতাজা রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

    আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল

    তার জায়গায় ভারতীয় টি-টোয়েন্টি দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। আইপিএলে গুজরাটের হয়ে সিরাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বোলিং করেছিলেন এই দীর্ঘদেহী পেসার। নিয়মিত উইকেট তুলে তিনি দলকে জয় পেতে সাহায্য করছিলেন। ফলস্বরূপ এবার গুরুত্বপূর্ণ দুটি টি-টোয়েন্টি সিরিজে ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।

    আরও পড়ুন: ‘ওর এখন উচিত….’ দলে জায়গা হারিয়েও শ্রেয়সকে পরামর্শ বিশ্বজয়ী ক্যাপ্টেন সূর্যকুমারের!

    পরিবর্তিত ভারতীয় দল:
    শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), শিবম দুবে, তিলক ভার্মা (সহ অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিশ্নই, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী, বরুণ চক্রবর্তী

     

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপ জেতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ! ব্রাজিলকে ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা?
    Next Article
    বাড়তি সতর্কতা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য ফোনেও আসছে প্রশ্ন?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment