Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ‘সুখবর’ দিল আবহাওয়া দপ্তর

    6 days ago

    বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা হু হু করে বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। সকাল থেকে রাত দক্ষিণবঙ্গবাসীর সঙ্গী গরম ও অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিনে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা হয়েছে রাজ্যে। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তাও রয়েছে জেলায় জেলায়। তাহলে কী ঝড়-বৃষ্টির পালা চুকলো?

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে ভিজতে পারে পশ্চিমের কয়েকটি জেলা। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা।

    ১৪ ও ১৫ দু’দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে। বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি। সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

    South Bengal Weather

    দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা রয়েছে। সোম এবং মঙ্গলবার আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তির কারণে সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা।

    south bengal weather(222)

    আরও পড়ুন: ভোটের আগে বড় ধাক্কা! ১৫২ কেন্দ্রে তালিকা প্রকাশ, তবু নেই ফর্ম-৬-এর হিসেব

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিন জেলায়।
    পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। মোটের উপর উত্তরের ওপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ঝড়-বৃষ্টি কমলে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    মুছে যাবে না কথা, কাগজ ছেড়ে রাস্তায় ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ বসাচ্ছে তৃণমূলের
    Next Article
    ভোটের ১১ দিন আগে রাজ্যে বড় পদক্ষেপ কমিশনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment