Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আয়ুষ্মান ভারতে কী কী রোগের চিকিৎসা হয়? বিস্তারিত জেনে নিন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে মউ স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেনে নিন কারা কারা এই সুবিধা পাবেন।

    আয়ুষ্মান ভারত কার্ড থাকলে চিকিৎসায় কী সুবিধা মেলে (Ayushman Bharat)

    রাজ্যের পালাবদলের পরেই কেন্দ্র সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার মধ্যে বেশ কিছু কথা রেখেছেন। আর এই কথা রাখার মধ্যে বেশ কিছু প্রকল্প চালু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে আগামী জুলাই মাস থেকে শুরু হবে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প। তবেই প্রকল্পে কারা এবং কি কি সুবিধা পাবেন সেই বিষয়ে তথ্য আজকে প্রতিবেদনা রইল।

    Ayushman Bharat what medical benefits are available

    আরও পড়ুন: শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে মধুচন্দ্রিমা, রাগে বিচ্ছেদের সিদ্ধান্ত নববধূর

    কী কী সুবিধা পাওয়া যায় আয়ুষ্মান ভারতে?

    এখানে আপনি মেডিক্যাল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিন দিন অবধি চিকিৎসা ও সেবা-শুশ্রষার খরচ পাবেন।হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ বহন করা হবে।

    পাশাপাশি নন-ইনটেনসিভ ও ইনটেনসিভ কেয়ার (ICU) সার্ভিস। ডায়গনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ পাওয়া যাবে। মেডিক্যাল ইমপ্ল্যান্টের খরচও পাওয়া যাবে। হাসপাতালের বেড ভাড়া ও খাবারের খরচ মিলবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন অবধি চিকিৎসা ও সেবার খরচ পাওয়া যাবে।

    কী কী চিকিৎসা করাতে পারবেন?

    কার্ডিওলজি: ওপেন হার্ট সার্জারি, পেসমেকার ইমপ্লান্টেশন, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং অন্যান্য হৃদরোগের চিকিৎসা করানো যাবে।

    অনকোলজি: কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং ক্যানসারের অস্ত্রোপচার করানো যাবে।

    নিউরোসার্জারি: মস্তিষ্কের সার্জারি, স্পাইন সার্জারি ও স্নায়ু সংক্রান্ত জটিল রোগের চিকিৎসা করা যাবে।

    নেফ্রোলজি: কিডনি প্রতিস্থাপ ও নিয়মিত ডায়ালাইসিস করানো যাবে।

    অর্থোপেডিক: জয়েন্ট রিপ্লেসমেন্ট, ফ্র্যাকচার বা হাড়ের বড় ধরনের অস্ত্রোপচার করা যাবে।

    গ্যাস্ট্রোএন্ট্রোলজি: জটিল পেটের অস্ত্রোপচার এবং লিভারের চিকিৎসা করানো যাবে।

    এছাড়াও চোখের ছানি অপারেশন, কানের সার্জারি, পুড়ে যাওয়ার চিকিৎসা এবং প্রসূতি সংক্রান্ত জটিল অস্ত্রোপচারও করানো যাবে আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে (Ayushman Bharat)।

    Click here to Read More
    Previous Article
    হাওড়া স্টেশন নিয়ে বড় খবর! এবার পাল্টে যাবে চেহারা? রেলমন্ত্রীর কাছে বিরাট প্রস্তাব

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment