Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রুতুরাজের শাস্তি! নীতীশ রানার জরিমানা, IPL-এ CSK vs DC ম্যাচে যা হল…

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ১৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই এবং দিল্লি (CSK vs DC)। ওই ম্যাচটি বিভিন্ন কারণে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ, ওই ম্যাচে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় শাস্তির সম্মুখীন হয়েছেন এবং দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় নীতীশ রানাকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। মূলত, স্লো ওভার রেটের কারণে CSK অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় শাস্তির সম্মুখীন হন। IPL ২০২৬-এ তৃতীয় অধিনায়ক হিসেবে স্লো ওভার রেটের কারণে জরিমানার সম্মুখীন হয়েছেন রুতুরাজ। এদিকে, আম্পায়ারের সঙ্গে তর্কের জেরে নীতীশ রানারও জরিমানা হয়েছে। ম্যাচ চলাকালীন আম্পায়ারের একটি সিদ্ধান্তে দিল্লি দল ক্ষুব্ধ হয়। যার পরে নীতীশ রানাকে উচ্চস্বরে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায়।

    IPL-এ CSK vs DC ম্যাচে একের পর এক জরিমানা:

    রুতুরাজকে ১২ লক্ষ টাকার জরিমানা: স্লো ওভার রেট সংক্রান্ত IPL কোড অফ কন্ডাক্টের
    আর্টিক্যাল ২.২২ লঙ্ঘনের জন্য চেন্নাই সুপার কিংসকে দোষী সাব্যস্ত করা হয়েছে। IPL ২০২৬-এ এটি CSK-র প্রথম ভুল। যার কারণে দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। IPL ২০২৬-এ স্লো ওভার রেটের জন্য শাস্তি পাওয়া তৃতীয় অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর আগে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ইতিমধ্যেই এই কারণে ২ বার জরিমানার সম্মুখীন হয়েছেন।

    আরও পড়ুন: পয়েন্ট টেবিলে সবার শেষে রাহানেরা! KKR-কে জেতাতে দলে ‘এন্ট্রি’ নিচ্ছেন ১৮ কোটির খেলোয়াড়

    মূলত, গুজরাট টাইটান্স এবং CSK-র বিরুদ্ধে পাঞ্জাব কিংসের প্রথম ২ টি ম্যাচের পর স্লো ওভার রেটের জন্য শ্রেয়স আইয়ারকে জরিমানা করা হয়েছিল। এদিকে, শ্রেয়াস আইয়ার ছাড়াও এই মরশুমে স্লো ওভার রেটের জন্য গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকেও জরিমানা করা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য গিলকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছিল।

    আরও পড়ুন: Jio-Airtel-কে টেক্কা! এবার যা করে দেখাল BSNL, জানলে হবেন অবাক

    নীতীশ রানার ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে: চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় নীতীশ রানা চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এমতাবস্থায়, IPL-এ নিয়ম লঙ্ঘনের কারণে নীতীশ রানার ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এছাড়াও, তাঁর অ্যাকাউন্টে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ওই ঘটনাটি ম্যাচে সেই সময়ে ঘটে যখন নীতীশ রানা দলের ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে ছিলেন এবং ম্যাচ খেলার জন্য তিনি মাঠেও নামেননি।

    ম্যাচে নীতীশ রানা কী ভুল করেছিলেন: জানিয়ে রাখি যে, ওই ম্যাচের ১৯ তম ওভারে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে নীতীশ রানা চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসের ব্যাটার ট্রিস্টান স্টাবস গ্লাভস বদলাতে চেয়েছিলেন। কিন্তু চতুর্থ আম্পায়ার তাঁকে অনুমতি দেননি। ফলস্বরূপ, ওই একই ওভারে তাঁকে কট বিহাইন্ড আউট দেওয়া হয়। স্টাবস আউট হওয়ার পর নীতীশ রানা এবং দিল্লির কোচকেও চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায়।

    Click here to Read More
    Previous Article
    ভোটের ১১ দিন আগে রাজ্যে বড় পদক্ষেপ কমিশনের
    Next Article
    সঙ্গীতজগতে ইন্দ্র পতন, লক্ষ লক্ষ অনুরাগীদের কাঁদিয়ে প্রয়াত আশা ভোঁসলে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment