Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টলিউডে হাঙ্গামার মাঝেই ‘দেশু ৭’ এর শুটিং শুরু, বড়মার মন্দিরে শুভশ্রী ভক্ত

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক : একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় সরগরম টলিউড। গত বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তারপরেই ইন্ডাস্ট্রির একাধিক তারকা মুখ খুলতে শুরু করেছেন তাঁর বিপক্ষে। টলিপাড়ায় কাজের ধরণও বদলাবে বলে জানা গিয়েছে। এর মাঝেই ‘দেশু ৭’ এর শুটিং সারছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন অভিনেত্রীর এক ভক্ত।

    শুভশ্রীর (Subhashree Ganguly) ভক্ত পুজো দিলেন বড়মার মন্দিরে

    সম্প্রতি দেশু ৭ এর শুভ মহরৎ নিয়ে পোস্ট করেন শুভশ্রী। তারপরেই এবার প্রিয় অভিনেত্রীর আসন্ন ছবির সাফল্য কামনা করে বড়মার মন্দিরে পুজো দিলেন তাঁর এক ভক্ত। অভিনেত্রীর স্টোরিতে দেখা গিয়েছে, হাতে পুজোর ডালা নিয়ে বড়মার মন্দিরের সামনে ছবি তুলেছেন এক ভক্ত।

    Subhashree Ganguly fan visited naihati boro maa temple

    আগে পুজো দিয়েছেন শুভশ্রী: এর আগে ‘ধূমকেতু’ ছবির মুক্তির আগে খোদ দেব শুভশ্রী গিয়েছিলেন বড়মার মন্দিরে পুজো দিতে। মন্দিরের ছাদে উঠে ভক্তদের উদ্দেশে হাত নেড়েছিলেন। সেই ভিডিও নিয়েও নানান কথা হয়েছিল। আবার পরে কালীপুজোর দিন বড়মার বিগ্রহের একেবারে সামনে বসে পুজো দিতে দেখা গিয়েছিল শুভশ্রীকে (Subhashree Ganguly)।

    আরও পড়ুন : খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা যোজনায় কীভাবে আবেদন? দেখে নিন পরপর ধাপ

    বদল এসেছে মন্দিরে: রাজ্যে পরিবর্তনের পর নৈহাটির বড়মার মন্দিরেও এসেছে পরিবর্তন। নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় আগেই বলেছিলেন, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের স্থান নেই বড়মা মন্দির কমিটিতে। পাশাপাশি ভিআইপি কালচার বন্ধের নির্দেশও দেওয়া হয়েছিল।

    আরও পড়ুন : একজনের টিকিটে ৬ জন সফর করতে পারেন? রেলের নিয়ম কী বলছে জানেন?

    বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর মতো পদাধিকারীদের বাদ দিয়ে বাকি সকলকেই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। তিনি আরও জানান, খুব শীঘ্রই নতুন কমিটি তৈরি করা হবে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না। কারণ বড়মা কোনও দলের নয়।

    Click here to Read More
    Previous Article
    ‘ফিতে কাটার পর্যন্ত…’, প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে বিষ্ফোরক যশ
    Next Article
    আজকের রাশিফল ৭ জুন, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment