Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভিড় সামলাতে এক জোড়া স্পেশ্যাল ট্রেন, কখন কোথায় থামবে জেনে নিন

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক: দিনের পর দিন যাত্রীদের ভিড় বেড়েই চলেছে রেলে। এদিকে গরম পড়তে অতিরিক্ত ভিড়ে হয় হাঁসফাঁস অবস্থা। তাই এবার যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল (Indian Railways)। রানাঘাট-লালগোলা শাখা এবং ব্যান্ডেল-আজিমগঞ্জ শাখায় বেশ কিছু স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চালানো হবে ট্রেনগুলি।

    কখন কখন ছাড়বে স্পেশ্যাল ট্রেনগুলি (Indian Railways)?

    ০৩১৫৩/০৩১৫৪ রানাঘাট-লালগোলা-রানাঘাট ইএমইউ স্পেশ্যাল ট্রেন রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭ টা ৩২ এ। ট্রেনটি লালগোলা পৌঁছাবে ১০ টা ৪২ এ। ফেরার সময়ে ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে ১১ টা ৫০ এ। রানাঘাটে ট্রেনটি পৌঁছাবে দুপুর ৩ টে ১০ এ। এছাড়া ০৩১৫৫/০৩১৫৬ রানাঘাট-লালগোলা-রানাঘাট ইএমইউ রানাঘাট থেকে ছাড়বে দুপুর ৩ টে ৩০ এ। ট্রেনটি লালগোলা পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৪০ এ।

    Special Train announced by Indian Railways

    কোন স্টেশনে থামবে: ফেরার সময় ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে সন্ধ্যা ৭ টা ১০ এ। রানাঘাট পৌঁছাবে রাত ১০ টা ১০ এ। আজিমগঞ্জ স্টেশনে ট্রেনটি (Indian Railways) পৌঁছাবে ২ টো ৪০ এ। খাড়গাঘাট রোডে ট্রেন পৌঁছাবে ৩ টে ০২ নাগাদ, কাটোয়ায় ৪ টে ৪৫ এ, নবদ্বীপ ধামে ৫ টা ৩১ এ, ব্যান্ডেলে পৌঁছাবে ৭ টা ১০ এ।

    আরও পড়ুন : বিরাট গাফিলতি! গুণমান পরীক্ষায় ডাহা ‘ফেল’ নামী সংস্থার তুলো, ক্যাথিটার, ইঞ্জেকশন

    স্পেশ্যাল ট্রেনের ঘোষণা: ব্যান্ডেল-আজিমগঞ্জ শাখার ইএমইউ ট্রেনের ক্ষেত্রে ব্যান্ডেল স্টেশনে ট্রেনটি পৌঁছাবে ১০ টা ১০ এ। নবদ্বীপ ধামে ১১ টা ২৩ এ, কাটোয়ায় ১২ টা ৩৫ এ, খাগড়াহাট রোডে ১ টা ২৯ এ এবং আজিমগঞ্জে ২ টো ১০ এ পৌঁছাবে ট্রেন।

    আরও পড়ুন : শাসক দলের কাজে ক্ষুব্ধ! সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ‘এই’ দলকে সমর্থন? অবশেষে মুখ খুললেন জিৎ

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ১৭ টি ট্রিপ করবে প্রতিটি স্পেশ্যাল ট্রেন। সব স্টেশনেই থামবে ট্রেনগুলি।

    Click here to Read More
    Previous Article
    ইরানের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়াল ভারত! দিল্লি থেকে তেহরানে গেল ২০,০০০ কেজি ওষুধ
    Next Article
    আজকের রাশিফল ১৫ এপ্রিল, নববর্ষে উন্নতির শীর্ষে পৌঁছবে এই চার রাশি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment