Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুরু হয়ে গেল ভোট, রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

    3 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। আজই প্রথম দফার নির্বাচন রয়েছে ১৫২ টি আসনে। এর মাঝেই বিভ্রান্তি ছড়িয়েছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় ব্যাঙ্ক (Bank) খোলা থাকবে নাকি বন্ধ? তবে তা নির্ভর করছে কোন জেলার বাসিন্দা তার উপরে। জানা যাচ্ছে, ২৩ এবং ২৯ তারিখ ভোট রয়েছে রাজ্যে। এই দুদিন সংশ্লিষ্ট এলাকাগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

    নির্বাচনের সময় কোথায় কোথায় বন্ধ ব্যাঙ্ক (Bank)

    জানা যাচ্ছে, নির্বাচনের স্পেশ্যাল ছুটির নির্দেশিকা অনুযায়ী বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কিং পরিষেবার উপরে পুরোপুরি প্রভাব পড়বে না। জানা যাচ্ছে, ২৩ তারিখ ১৭ টি জেলা এবং ২৯ তারিখ বাকি ৭ টি জেলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্কের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলিতে ভোটের দিনগুলিতে স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান এবং প্রাইভেট অফিসও বন্ধ থাকবে।

    When will bank be closed during election

    ব্যাঙ্ক বন্ধ থাকলে কী করণীয়: ২৩ এবং ২৯ এপ্রিল যেখানে যেখানে ভোট নেই সেখানে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকলে প্রয়োজন মতো আগাম নগদ টাকা তুলে রাখা যায়। চেক ডিপোজিট বা ব্যাঙ্কে অন্যান্য কাজ থাকলে তাও আগেভাগে সেরে রাখাই ভালো।

    আরও পড়ুন : এপ্রিলেই জ্বালাপোড়া গরম, বদলে গেল স্কুলের সময়, এগিয়ে এল গরমের ছুটি

    কোন পরিষেবা চালু থাকবে: যদিও ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকলেও বিভিন্ন পরিষেবাগুলি পাওয়া যাবে। এটিএম, ইউপিআই লেনদেন থেকে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং এর মতো সুবিধা পাওয়া যাবে।

    আরও পড়ুন : ভোটকেন্দ্র যেন মন্দির! খালি পায়ে হেঁটেই ভোট দিতে এসে চমকে দিলেন বিজেপি প্রার্থী

    ব্যাঙ্ক এবং সরকারি অফিস বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু থাকবে ভোটের দিন। হাসপাতাল, এমার্জেন্সি সার্ভিস থেকে সরকারি যানবাহন চালু থাকবে ভোটের দিনগুলিতে।

    Click here to Read More
    Previous Article
    প্রথম দফার ভোটের দিনই তৃণমূল প্রার্থী সুজিত বসুকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
    Next Article
    তিলুরি গ্রামে নিরাপত্তা ছাড়া EVM পরিবহন! আসলে কী ঘটছে? WB Election 2026 | 1st Break

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment