Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম দফার ভোটের দিনই তৃণমূল প্রার্থী সুজিত বসুকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ইডি স্ক্যানারে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক সুজিত বসু (Sujit Basu)। পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলার তদন্তে মন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য দফায় দফায় সমন করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

    ভোটের আগে স্বস্তিতে সুজিত | Sujit Basu

    ইডি তলবে এর আগে নিজের ছেলেকে দফতরে পাঠিয়েছিলেন তিনি। তবে সেই হাজিরা গ্রহণ করেনি ইডি। এরপর শুক্রবার ফের তাঁকে তলব করা হয়। কিন্তু বর্তমানে শেষ মুহূর্তের প্রচারের ব্যস্ততার কারণে ভোট মিটলে হাজিরা দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দরজায় কড়া নাড়েন সুজিত।

    উল্লেখ্য, ২৬ বিধানসভা নির্বাচনে সুজিত বসু বিধাননগরে প্রার্থী হয়েছেন। বর্তমানে তিনি প্রচারের কারণে ব্যস্ততার মধ্যে রয়েছেন জানিয়ে আদালতে আবেদন করেন। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে সুজিতের আবেদনের ভিত্তিতে হওয়া মামলার শুনানি ছিল। শুনানিতে সব পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারপতি জানান, এখনই ইডি দফতরে যেতে হবে না সুজিতকে।

    বিচারপতি রাওয়ের নির্দেশ, ১ মে সাড়ে ১০ টায় তাঁকে হাজির হতে হবে ইডি অফিসে। সশরীরে পৌঁছতে হবে তাঁকে। নিজের জায়গায় ছেলেকে পাঠাতে পারবেন না। আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি মিলেছে সুজিতের। আদালত স্পষ্ট জানিয়েছে ভোট মিটলেই সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে হবে।

     Sujit Bose

    আরও পড়ুন: শুভেন্দু গড় নন্দীগ্রামে এজেন্টই দিতে পারল না তৃণমূল! ৫০ বুথের ‘হিসেব’ সামনেই আসতেই শোরগোল শুরু

    উল্লেখ্য, এর আগে এই দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। এদিকে শুধু সুজিত নন, মন্ত্রী রথীন ঘোষকেও একই মামলায় তলব করেছিল ইডি। রথীন মধ্যমগ্রামে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন। ভোটের সময় দুই প্রার্থীকে একসাথে তলব করায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

    Click here to Read More
    Previous Article
    নাগরিক অধিকার খর্ব! বাইক নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রশ্ন হাই কোর্টের, কমিশনের কাছে রিপোর্ট তলব
    Next Article
    শুরু হয়ে গেল ভোট, রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment