Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাময়িক স্বস্তি! হকার উচ্ছেদ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে দিকে দিকে হকার উচ্ছেদ (Hawker Eviction) অভিযান চলছে। গত রবিবার গভীর রাতে এই নিয়ে যাদবপুর স্টেশন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালত।

    হকার উচ্ছেদ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ (Calcutta High Court)

    গত রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন চত্বরে বুলডোজার নামিয়ে একের পর এক দোকান ও অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হতে থাকে। এর প্রতিবাদে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিরোধ বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে হিতে বিপরীত হয়েছিল। শেষমেষ হাইকোর্টের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা।

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা নিয়ে কমল চিন্তা! নয়া আপডেট দিলেন রাজ্যের অর্থমন্ত্রী

    বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টি জরুরি ভিত্তিতে আদালতের বিবেচনায় আনার আবেদন জানান হকারদের আইনজীবী। সেই আর্জি মেনে নিয়ে মামলার অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার সেই মামলাতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।

    হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার তথা ১৭ জুন অবধি এই স্থগিতাদেশ থাকবে। এর ফলে সোমবার অবধি কোনও হকার উচ্ছেদ অভিযান চালানো যাবে না। সেদিনই মামলার পরবর্তী শুনানি হবে।

    Calcutta High Court (3)

    গত রবিবার কলকাতা পুলিশ ও আরপিএফ-এর উপস্থিতিতে যাদবপুর রেল স্টেশন চত্বরে হকার উচ্ছেদ অভিযানে নেমেছিল রেল কর্তৃপক্ষ। উচ্ছেদে বাধা দেওয়ার কারণে রাতেই সৃজন সহ ৫ জন গ্রেফতার হন। যদিও পরের দিনই সৃজনদের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত।

    এরপরেও অবশ্য স্থানীয় হকারদের উচ্ছেদ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন তাঁরা। আগামী ১৭ জুন অবধি কোনও উচ্ছেদ অভিযান চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। সেদিন মামলার পরবর্তী শুনানিতে কী হয় সেটাই এখন দেখার।

    Click here to Read More
    Previous Article
    পরমাণু নীতিতে ঐতিহাসিক বদল ভারতের! প্রথমবার মোতায়েন ১২ টি ‘রেডি টু ওয়ার’ পারমাণবিক অস্ত্র
    Next Article
    যুবশক্তির ৩ হাজার টাকা পেতে কী কী শর্ত মানতে হবে? জেনে নিন সম্পূর্ণ নিয়ম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment