Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্নপূর্ণা যোজনা নিয়ে কমল চিন্তা! নয়া আপডেট দিলেন রাজ্যের অর্থমন্ত্রী

    49 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) অনলাইন ও অফলাইন দু’ভাবে আবেদন চলছে। সেই সঙ্গেই ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যেই ৫০ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। এই আবহে অর্থ দফতরের দায়িত্ব পেয়ে এই প্রকল্প নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া আপডেট! (Annapurna Yojana)

    বুধবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের ৩৫ জন মন্ত্রীর দফতর বণ্টন হয়েছে। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তকে অর্থ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরেই অন্নপূর্ণা যোজনা সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।

    আরও পড়ুনঃ মেসি কাণ্ডের জল গড়াচ্ছে সুপ্রিম কোর্টে! অরূপের বিপদ বাড়িয়ে বড় পদক্ষেপ শতদ্রুর

    রাজ্যের নতুন অর্থমন্ত্রী বলেন, “সামনেই বাজেট ও সাধারণ মানুষের পাহাড় প্রমাণ প্রত্যাশা। অন্নপূর্ণা যোজনা ২ হাজার থেকে ৩ হাজার টাকা করা হয়েছে। মাসে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ বাড়ছে। ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অন্নপূর্ণা যোজনা ৩ হাজার করব, বার্ধক্য ভাতা বাড়াব। আস্তে আস্তে আমরা বাস্তবায়িত করছি। অন্নপূর্ণা যোজনা দিয়ে শুরু করা হয়েছে। ওটা মোটামুটি ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ মোডে চলছে। আরও ২ মাসের মধ্যে সবটা সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি”।

    স্বপন আরও বলেন, “আগের প্রকল্প ইউনিভার্সাল প্রকল্প ছিল। আপনি গিয়ে আবেদন জানিয়ে নিয়ে নিতে পারতেন। অনেকে পকেট মানি হিসেবেও এটা ব্যবহার করেছিল। কেবলমাত্র মহিলারাই নন, জেন্ডার নিউট্রাল হয়ে গিয়েছিল বলেও শোনা যায়। ফলে সেখান থেকেও বেঁচে যাবে”।

    annapurna yojana(12)

    তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের স্থলাভিষিক্ত হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই যোজনার অধীন রাজ্যের মা-বোনেদের ৩ হাজার টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তবে উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ করলেই আবেদনকারীর অ্যাকাউন্টে আসবে টাকা।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে ফেভারিট এই ৩ তারকা! তালিকায় আর্জেন্টিনার এক
    Next Article
    টেট নিয়ে অনিশ্চয়তা কাটুক, মিছিল থেকে দুই সরকারের কাছে বড় দাবি একাধিক শিক্ষক সংগঠনের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment