Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম দফার আগেই বড় পদক্ষেপ, ১৪২ আসন ঘিরে রাতভর বৈঠকে অমিত শাহ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দফার ভোটের ঠিক আগে বাংলার রাজনীতিতে ব্যস্ততা তুঙ্গে। এই সময়েই দ্বিতীয় দফার ভোট নিয়ে আলাদা করে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। আগের ভোটে এই দফার অনেক আসনে ভালো ফল হয়নি, তাই নতুন করে পরিকল্পনা সাজাতে দীর্ঘ বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

    দ্বিতীয় দফার ভোট নিয়ে বৈঠক অমিত শাহ (Amit Shah)

    বৃহস্পতিবার প্রথম দফার ভোটের আগেই দ্বিতীয় দফার দিকে নজর দিল বিজেপি। মঙ্গলবার রাতে প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই বৈঠকে ছিলেন ভিন রাজ্যের বিজেপি নেতারা, যাঁদের ওপর দ্বিতীয় দফার ১৪২টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে বসেই কীভাবে এই দফায় ভালো ফল করা যায়, তা নিয়ে আলোচনা করেন শাহ।

    বৈঠকে উপস্থিত ছিলেন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব যাদব ও অমিত মালব্য। এদিকে বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট হবে। তার আগে শেষ দিনে একাধিক সভা করেন Amit Shah। সেই প্রচার শেষ হওয়ার পরই রাতে দ্বিতীয় দফার প্রস্তুতি নিয়ে বৈঠক শুরু হয়।

    রাজনৈতিক মহলের মতে, ২০২১ সালের বিধানসভা ভোট ও ২০২৪ সালের লোকসভা ভোট—দুটিতেই এই দফার আসনগুলিতে বিজেপি ভালো ফল করতে পারেনি। তাই এবার এই জায়গাগুলিতে বেশি জোর দিচ্ছে দল। আরও জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ না হওয়া পর্যন্ত রাজ্যেই থাকতে পারেন অমিত শাহ (Amit Shah)। সব ঠিক থাকলে ২৭ এপ্রিল পর্যন্ত তাঁর কর্মসূচি রয়েছে।

    BJP Paribartan Yatra Amit Shah Big Poll Promises in Bengal

    আরও পড়ুনঃ ‘pay2tmc’, ‘রেশন হোক বা চাকরি, আগে স্ক্যান’ ভোটের ২৪ ঘণ্টা আগে রহস্যময় পোস্টারে ছেয়ে গেল শহর, অস্বস্তিতে শাসক

    বিজেপি নেতারা বারবার বলছেন, এবারে তারা সরকার গঠন করতে পারবে। তবে রাজনৈতিক মহলের মতে, সেই লক্ষ্য পূরণ করতে গেলে দ্বিতীয় দফার ১৪২টি আসনে ভালো ফল করতেই হবে। সেই কারণেই প্রথম দফার আগেই দ্বিতীয় দফা নিয়ে এত প্রস্তুতি নিচ্ছে বিজেপি (Amit Shah)।

    Click here to Read More
    Previous Article
    ‘সন্ত্রাসের সামনে মাথানত করবে না ভারত’, পহেলগাঁও হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
    Next Article
    কারা ভোট দিতে পারবেন? অনলাইনে ভোটার তালিকা দিল কমিশন, দেখে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment