Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অতি ভারী বৃষ্টির আশঙ্কা! দক্ষিণবঙ্গে কবে মিলবে গরম থেকে রেহাই? আজকের আবহাওয়ার খবর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভ্যাপসা গরম কাটিয়ে অবশেষে গতকাল স্বস্তির বৃষ্টি পেয়েছে কলকাতাবাসি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ধীরে ধীরে মৌসুমি বায়ুর প্রভাব বাড়ছে। এর ফলেই আগামী কয়েক দিনে বৃষ্টি ও বজ্রপাতের পরিমাণ বাড়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকে খুব একটা স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather Update

    বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে গরমের দাপট কমার সম্ভাবনা খুবই কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে আগামী কয়েক দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ আবহাওয়ার কার্যকলাপ বাড়তে পারে।

    আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

    কলকাতায় (Kolkata Weather Update) আজও গরম এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আকাশ মূলত আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শহরের কিছু অংশে সাময়িকভাবে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি অস্বস্তিকর গরম থেকে বড় কোনও স্বস্তি এনে দেবে না বলেই মনে করা হচ্ছে।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে (North Bengal Weather) বর্ষার প্রভাব আরও জোরালো হয়েছে। ১০ ও ১১ জুন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    south bengal weather(238)

    আরও পড়ুনঃ দিদির প্রতি ভালোবাসা অটুট, তবু নতুন সরকারের পাশে! নীরবতা ভেঙে কী বললেন শতাব্দী রায়?

    টানা বৃষ্টির কারণে পাহাড় এবং ডুয়ার্সের বেশ কিছু এলাকায় নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও জল জমার সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এবং বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা বাড়লেও আপাতত গরম ও ভ্যাপসা আবহাওয়া থেকেই পুরোপুরি মুক্তি মিলছে না।

    Click here to Read More
    Previous Article
    আজ থেকে শুরু বিশ্বকাপ! ফেভারিট হিসেবে নামছে কোন দলগুলি? কে জিতবে সেরার খেতাব? জানুন বিস্তারিত
    Next Article
    বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে ফেভারিট এই ৩ তারকা! তালিকায় আর্জেন্টিনার এক

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment