Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সন্ত্রাসের সামনে মাথানত করবে না ভারত’, পহেলগাঁও হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক: আজ ২২ এপ্রিল। ১ বছর আগে এই অভিশপ্ত দিনেই কাশ্মীর উপত্যকায় ঝড়েছিল একাধিক নিষ্পাপ পর্যটকদের রক্ত। বৈশরণ ভ্যালিতে সন্ত্রাসবাদী হানায় প্রাণ হারান ২৬ জন। সেই মর্মান্তিক ঘটনার আজ বর্ষপূর্তি। এদিন পহেলগাঁওতে (Pahalgam) নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    পহেলগাঁও (Pahalgam) হত্যার বর্ষপূর্তিতে মোদীর পোস্ট

    পহেলগাঁও হত্যার বর্ষপূর্তিতে থমথমে দেশবাসীর মন। বুধবার পহেলগাঁওতে ওই হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মোদী লেখেন, ‘গত বছর পহেলগাঁওতে নির্মম হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা। তাঁদের কখনোই ভোলা হবে না। যাঁরা স্বজনদের হারিয়েছেন তাঁদের প্রতিও আমার সমবেদনা’।

    Narendra Modi paid respect to pahalgam terror killed people

    কী লিখলেন প্রধানমন্ত্রী: তিনি আরও লিখেছেন, ‘দেশবাসী হিসেবে আমরা একত্রিত। ভারত কোনোদিন কোনোরকম সন্ত্রাসের সামনে মাথানত করবে না। সন্ত্রাসবাদীদের জঘন্য পরিকল্পনা কোনোদিন সফল হবে না’।

    আরও পড়ুন : হলফনামার সঙ্গে বিস্তর অসঙ্গতি, আয়কর তল্লাশিতে কোটি টাকার হিরে-জহরত উদ্ধার দেবাশিস কুমারের বাড়িতে

    নৃশংস হত্যাকাণ্ডের বর্ষপূর্তি: প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে (Pahalgam) সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। নিরীহ পর্যটকদের কলমা পড়তে বলা হয়েছিল। ধর্ম পরিচয় জেনে বেছে বেছে নির্বিচারে হত্যা করা হয়েছিল ২৫ জনকে। পর্যটকদের বাঁচাতে গিয়ে নিহত হন এক স্থানীয় ঘোড়া মালিকও।

    আরও পড়ুন : ভোটের পরেই মাধ্যমিকের রেজাল্ট, কোন কোন সাইটে কীভাবে দেখবেন ফলাফল?

    ওই হত্যাকাণ্ডে পাকিস্তানের যোগসূত্র মিলতেই কার্যত আগুন জ্বলে ওঠে গোটা দেশে। ঘটনার কিছুদিন পরেই সংগঠিত হয় ‘অপারেশন সিঁদুর’। পাক ভূখণ্ডে ঢুকে জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা। কার্যত পাকিস্তানের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয় জবাবে। পালটা পাকিস্তান হামলা করার চেষ্টা করলেও যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।

    Click here to Read More
    Previous Article
    হরমুজ় প্রণালী বন্ধের প্রভাব!১০০ কোটির ধাক্কা বাংলার মাছ ব্যবসায়
    Next Article
    প্রথম দফার আগেই বড় পদক্ষেপ, ১৪২ আসন ঘিরে রাতভর বৈঠকে অমিত শাহ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment