Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কারা ভোট দিতে পারবেন? অনলাইনে ভোটার তালিকা দিল কমিশন, দেখে নিন

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক :  সুপ্রিম কোর্টের (Supereme Court) নির্দেশ কার্যকর করে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় (SIR) বড় আপডেট আনল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের আগে বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ স্পষ্ট করতে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা (Voter List) প্রকাশ করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ট্রাইব্যুনালে যেসব আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে, সেইসব ভোটারের নাম অনলাইনে আপলোড করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি এখন তাঁর এপিক নম্বর ব্যবহার করে সহজেই জানতে পারবেন, তিনি চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কি না।

    সংশোধিত তালিকা (Voter List) প্রকাশ করল কমিশন

    তবে মোট কতজন নতুন করে যুক্ত হলেন বা কতজনের নাম বাদ পড়ল, সেই পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশিত হয়নি। বুধবার বিকেলের মধ্যে সেই বিশদ তালিকা প্রকাশ করার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত যেসব আবেদন গ্রহণযোগ্য হবে, সেগুলিকে ২৩ এপ্রিলের ভোটের আগে তালিকাভুক্ত করতে হবে। সেই নির্দেশ মেনেই দ্রুত কাজ করেছে কমিশন।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ট্রাইব্যুনালের অনুমোদন পাওয়া প্রতিটি নামই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে ভোটাধিকার প্রয়োগে কোনও বাধা না থাকে। এদিকে, ‘অ্যাডিশন’ এবং ‘ডিলিশন’-এই দুই পৃথক তালিকাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যেসব বুথে এখনও ভোটারদের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, সেগুলির তথ্যও ওয়েবসাইটে আলাদাভাবে তুলে ধরা হয়েছে। ভোটাররা সেই তথ্যও দেখতে পাবেন ওয়েবসাইটে।

    Election Commission releases online voter list, check it out

    আরও পড়ুন : ভোটের আগে প্রিসাইডিং অফিসারদের কড়া নির্দেশ, ইভিএমে নজর কমিশনের

    উল্লেখ্য, প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাই করা হয়েছে। আগে যেখানে ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৯৮ লক্ষ, সেখানে যাচাই শেষে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬০ লক্ষে। অনেক ক্ষেত্রে নাম বাদ পড়ায় ক্ষুব্ধ ভোটাররা ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন বলেও জানা গিয়েছে। আদালতের তৎপরতায় নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে তালিকা সংশোধনের কাজ শেষ করার চেষ্টা করছে। এর ফলে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে বলে আশা করা যায়।

    Click here to Read More
    Previous Article
    প্রথম দফার আগেই বড় পদক্ষেপ, ১৪২ আসন ঘিরে রাতভর বৈঠকে অমিত শাহ
    Next Article
    ‘pay2tmc’, ‘রেশন হোক বা চাকরি, আগে স্ক্যান’ ভোটের ২৪ ঘণ্টা আগে রহস্যময় পোস্টারে ছেয়ে গেল শহর, অস্বস্তিতে শাসক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment