Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগে এই ভুলগুলো করবেন না! নতুন ভোটারদের জন্য জরুরি টিপস

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে বিধানসভা নির্বাচন। তবে এই নির্বাচনের আগে SIR প্রক্রিয়ার প্রচুর মানুষের নাম বাদ পড়া নিয়ে রাজ্য রাজনীতি যথারীতি উত্তাপ হয়ে উঠেছিল। অন্যদিকে চলতি বছরের যারা প্রথম নির্বাচনে ভোট দিতে চলেছেন, তাদের সংখ্যাও কম নয়। তাই নতুন ভোটাররা (First Time Voter) অনেকেই জানেন না এই ভোট প্রক্রিয়ার নিয়ম। যার ফলে নানা রকম বিভ্রান্তের শিকার হন তারা। আজকের প্রতিবেদনের রইল প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা কেমন হতে পারে। পাশাপাশি ভোট দেওয়ার সময় কোন কোন ডকুমেন্ট আপনাদের সঙ্গে রাখতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    ফার্স্ট টাইম ভোটারদের জন্য দরকারি গাইড, ভোটের নিয়ম জানুন (First Time Voter)

    প্রথমত ভোটার কেন্দ্র গুলি সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা থাকবে। যার ফলে ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। এছাড়াও প্রথম ভোটারদের (First Time Voter) হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া উচিত‌। পাশাপাশি নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা তা একবার যাচাই করে নেওয়া একান্তই জরুরি।

    First Time Voter useful guide know the voting rules

    আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! ফের কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

    এরজন্য NVSP বা Vote Search পোর্টালে গিয়ে সার্চ করে EPIC নম্বর, নাম, মোবাইল নম্বর ব্যবহার করুন। পাশাপাশি আপনি কোন রাজ্য ও বিধানসভায় কেন্দ্রের অন্তর্গত তা যুক্ত করুন। এরপর এই ধাপটি নিশ্চিত করলে ভোটের দিন আর কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। পাশাপাশি ভোট দেওয়ার জন্য একটু বৈধ পরিচয় পত্র সঙ্গে রাখা একান্তই বাধ্যতামূলক।

    এর মধ্যে আপনি ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ছবিসহ ব্যাংকের পাসবুক। ইত্যাদি গুলি আপনি সঙ্গে রাখতে পারেন। যদি আপনার নাম ভোটার তালিকায় থাকে কিন্তু আইডি না থাকে, তাহলে আধিকারিকেরা অন্যভাবে এই পরিচয় পত্র গুলির মাধ্যমে যাচাই করতে পারবেন।

    এছাড়া ভোট দেওয়ার প্রক্রিয়াটি খুব সহজ এবং দ্রুত। যার জন্য ভোট কেন্দ্রে নাম ভোটার তালিকায় মিলিয়ে দেখতে হবে। এরপর আঙ্গুলে কালি দেওয়া হবে। তারপর EVM ব্যবহার করবেন। এই মেশিনে আপনার পছন্দের প্রার্থীকে নীল বোটামে চাপ দিয়ে অথবা NOTA নির্বাচন করতে পারবেন। এরপর VVPAT স্লিপ ভোট নিশ্চিত করবে। যদি সন্ধে ছটার কাছাকাছি সময় লাইন থাকে না। সেই সময়ে গিয়ে আপনি ভোট দিতে পারবেন।

    তাছাড়া আগের থেকে নিজের ভোট কেন্দ্রের অবস্থান জেনে রাখা একান্তই দরকার। কারণ ভীর অ্যাড়াতে একটু তাড়াতাড়ি ভোটকেন্দ্রে যাওয়া প্রয়োজন। পাশাপাশি ভোট দেওয়ার আগে প্রার্থী ও ইসু সম্পর্কে একটু অবগত থাকবেন (First Time Voter)।

    Click here to Read More
    Previous Article
    কলকাতার বুকে ভয়ঙ্কর পরিকল্পনা ভেস্তে দিল STF, ধরা পড়ল ১৭ বছরের কিশোর, কী পরিকল্পনা ছিল?
    Next Article
    পাঁচ বছরে কমেছে সম্পত্তি, নেই গাড়ি-বাড়ি, কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়‌?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment