Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাঁচ বছরে কমেছে সম্পত্তি, নেই গাড়ি-বাড়ি, কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়‌?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : ভোটের আবহে চর্চার কেন্দ্রবিন্দুতে ভবানীপুর। শাসকদলের শক্ত ঘাঁটি এই কেন্দ্র থেকে লড়াই করতে নেমে নিজের আর্থিক অবস্থার খোলামেলা ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। হলফনামায় উঠে এল তাঁর সম্পত্তির বিবরণ, যা আগের তুলনায় কিছুটা কমেছে বলেই স্পষ্ট।

    মমতার (Mamata Banerjee) সম্পত্তির পরিমাণ:

    বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০২১ সালে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। সেই সময় তাঁর কিছু বিনিয়োগ ছিল, যা বর্তমানে আর নেই।

    হলফনামা অনুযায়ী, ২০২১ সালের তুলনায় তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ কমেছে। নন্দীগ্রামে হারের পর উপনির্বাচনে ভবানীপুর থেকেই জয়ী হয়ে পুনরায় মুখ্যমন্ত্রী হন তিনি। সেই সময় আসন ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি পরে খড়দহ থেকে উপনির্বাচনে জয়ী হন। এ বারও ভবানীপুর থেকেই লড়ছেন মমতা, অন্যদিকে শুভেন্দুকেও একই কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। ফলে দুই নেতার রাজনৈতিক দ্বৈরথ আবারও নজর কাড়ছে।

    হলফনামায় উল্লেখ রয়েছে, মমতার বিরুদ্ধে কোনও অপরাধমূলক অভিযোগ নেই। কোনও থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয়নি। ২০২১ সালেও একই তথ্যই প্রকাশ্যে এসেছিল, অপরাধের সঙ্গে কোনো যোগ নেই মমতার। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর কাছে ছিল নগদ ৭৫ হাজার ৭০০ টাকা। দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ১২ লক্ষ ৭৬ হাজার ২০৯ টাকা। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা।

    আরও পড়ুন: বন্দি নিরাপত্তা নিয়ে চিন্তিত আদালত, কী হচ্ছে জেলে? রিপোর্ট তলব হাই কোর্টের

    কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বসবাস করলেও তাঁর নামে কোনও বাড়ি বা গাড়ি নেই। স্থাবর সম্পত্তিও নেই, এমনকি কোনও ঋণও নেই তাঁর নামে। অন্যদিকে, ২০২১ সালে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে কিছু বিনিয়োগও ছিল, যা বর্তমানে নেই। পাঁচ বছরে মুখ্যমন্ত্রীর সম্পত্তি কমেছে ১ লক্ষ ৩৪ হাজার ৮৪৩ টাকা।

    হলফনামার তথ্য থেকে জানা গেছে, মমতার ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম গয়নার মূল্য বেড়ে ৪৩ হাজার ৮৩৭ টাকা থেকে এখন হয়েছে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা। মূলত রয়্যালটি এবং ব্যাঙ্কের সুদ থেকেই তাঁর আয় হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    Assets decreased, no car or house, how much money does Mamata Banerjee own‌?

    আরও পড়ুন: আগে থেকেই‌ ছিলেন কোটিপতি, সম্পত্তি বাড়িয়ে কত টাকার মালিক ফিরহাদ হাকিম ?

    সব মিলিয়ে ভবানীপুরের লড়াই শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত স্বচ্ছতার দিক থেকেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্পত্তি কমলেও নিজের অবস্থান ও ভাবমূর্তিতে কোনও বদল আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে এই ভুলগুলো করবেন না! নতুন ভোটারদের জন্য জরুরি টিপস
    Next Article
    বন্দি নিরাপত্তা নিয়ে চিন্তিত আদালত, কী হচ্ছে জেলে? রিপোর্ট তলব হাই কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment