Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় ঘোষণা! শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ মন্ত্রীর দফতর বণ্টন, কে পেল কোন মন্ত্রক?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি সরকারের (West Bengal Government) মন্ত্রিসভা সম্প্রসারণের পর নতুন করে শপথ নেওয়া ৩৫ জন মন্ত্রীর দায়িত্ব বণ্টন নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। কে কোন দফতরের দায়িত্ব পাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ছিল। অবশেষে বুধবার সেই অপেক্ষার অবসান ঘটল। সরকারিভাবে প্রকাশ করা হল নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের তালিকা। এর ফলে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার পূর্ণ কাঠামো এখন স্পষ্ট হয়ে গেল।

    বিজেপি সরকারের (West Bengal Government) মন্ত্রিসভায় দফতর বণ্টন

    গত ১ জুন লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন নতুন সদস্য শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই দিন মন্ত্রীদের নাম ঘোষণা করেছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।bএই সম্প্রসারণের পর রাজ্য সরকারের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১। তবে শপথের পর থেকেই নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। আজ বুধবার সেই তালিকা প্রকাশ্যে এল।

    মন্ত্রিসভায় কার কাঁধে কোন দায়িত্ব?

    • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের কাছেই রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর।
    • নিশীথ প্রামাণিক পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের দায়িত্ব।
    • অশোক কীর্তনিয়া সামলাবেন খাদ্য ও সরবরাহ এবং সমবায় দফতর।
    • দিলীপ ঘোষের হাতে গিয়েছে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং কৃষি বিপণন দফতর।
    • ক্ষুদিরাম টুডু দায়িত্ব পেয়েছেন আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের।
    • অগ্নিমিত্রা পল সামলাবেন নগর উন্নয়ন এবং পুর ও নগরোন্নয়ন বিষয়ক দফতর।
    • দীপক বর্মণ পেয়েছেন স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর।
    • তাপস রায়ের হাতে গিয়েছে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, সরকারি উদ্যোগ এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি দফতর।
    • শঙ্কর ঘোষ সামলাবেন সংসদীয় বিষয়ক ও পর্যটন দফতর।
    • মনোজ কুমার ওরাওঁ পেয়েছেন বন ও পরিবেশ দফতর। অর্জুন সিংয়ের হাতে গিয়েছে শ্রম ও পরিবহণ দফতর।
    • গৌরীশঙ্কর ঘোষ দায়িত্ব পেয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দফতরের।
    • জগন্নাথ চট্টোপাধ্যায় সামলাবেন উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।
    • স্বপন দাশগুপ্ত হয়েছেন অর্থমন্ত্রী।
    • কল্যাণ চক্রবর্তী পেয়েছেন তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর।
    • শারদ্বত মুখোপাধ্যায় দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের।
    • অরূপ কুমার দাস সামলাবেন সেচ ও জলপথ দফতর।
    • অজয় কুমার পোদ্দারের হাতে গিয়েছে জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দফতর।
    • দুধকুমার মণ্ডল হয়েছেন কৃষিমন্ত্রী।

    স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা

    • মালতি রাভা রায় পেয়েছেন নারী ও শিশুকল্যাণ, সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি এবং কর্মসূচি পর্যবেক্ষণ দফতরের দায়িত্ব।
    • রাজেশ মাহাতো সামলাবেন প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দফতর।
    • ইন্দ্রনীল খাঁ দায়িত্ব পেয়েছেন যুবকল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা দফতরের।

    প্রতিমন্ত্রীদের দায়িত্ব

    • জুয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন।
    • হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী।
    • আনন্দময় বর্মণ পরিবহণ ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
    • অশোক দিন্দা কৃষি বিপণন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন।
    • নাদিয়ারচাঁদ বাউড়ি পূর্ত এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী।
    • বিশাল লামা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন।
    • শান্তনু প্রামাণিক খাদ্য ও সরবরাহ এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী।
    • মৌমিতা বিশ্বাস মিশ্র শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও বায়োটেকনোলজি দফতরের প্রতিমন্ত্রী।
    • উমেশ রাই সংসদীয় বিষয়ক, নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন।
    • পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী।
    • কৌশিক চৌধুরী স্কুল শিক্ষা এবং দমকল ও জরুরি পরিষেবা দফতরের প্রতিমন্ত্রী।
    • ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য কারিগরি ও শ্রম দফতরের প্রতিমন্ত্রী।
    • দিবাকর ঘরামি সমবায়, বন ও পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন।
    • অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন এবং কৃষি দফতরের প্রতিমন্ত্রী।
    • কলিতা মাজি আবাসন দফতরের প্রতিমন্ত্রী।
    • গার্গী দাস ঘোষ বিদ্যুৎ এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন।
    1. Suvendu Adhikari reveals name of complainant, Trinamool expels him within hours

    আরও পড়ুনঃ চারদিকে ত্রাণ সামগ্রী উদ্ধারের আবহে তড়িঘড়ি শঙ্করকে ফোন চিরঞ্জিতের, কী ফেরত দিতে চাইলেন প্রাক্তন বিধায়ক?

    • বিরাজ বিশ্বাস আইন, বিচার ও সংসদীয় কার্য এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী।
    • দীপঙ্কর জানা ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন এবং সুন্দরবন বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী।
    • সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন (West Bengal Government)।
    Click here to Read More
    Previous Article
    পরিবর্তনের বাজারে ভালো ডিমকে ছাপিয়ে গেল পচা ডিমের দাম
    Next Article
    শুধু ফর্ম-ফিল আপ করলেই মিলবে না টাকা! অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment