Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটার স্লিপ মেলেনি? কয়েকটি সহজ ধাপেই ঘরে বসে জেনে নিন পার্ট ও সিরিয়াল নম্বর জানুন

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২৬ বিধানসভার প্রথম দফার নির্বাচন। সামনেই আছে দ্বিতীয় দফা তথা শেষ নির্বাচন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়া আসছেন বিএলওরা। তবে এখনো পর্যন্ত অনেকেই ভোট দেওয়ার স্লিপ পারেননি। যারা নিজেদের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর পাননি কিভাবে সেটাই জানবেন তা নিয়ে চিন্তিত রয়েছেন। তবে চিন্তার কিছু নেই। বাড়িতে বসেই সামান্য নিয়ম মেনেই আপনি আপনার ভোট দেওয়ার স্লিপ ও পার্ট নম্বর সহজেই জানতে পারবেন। আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত তথ্য রইল।

    ভোটার স্লিপ না পেলে কী করবেন? ঘরে বসেই জেনে নিন নম্বর (Voter Slip)

    ভোটার ইনফরমেশন স্লিপ শুধুমাত্র যে পরিচয় পত্র হিসেবে গ্রহণযোগ্য তা নয়। তবে ভোট দিতে ভোটার কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। তা না থাকলে ভোট দিতে গেলে এপিক কার্ড ছাড়াও নির্ধারিত ১২ টি বৈধ পরিচয়পত্র মধ্যে যেকোনো একটি সঙ্গে রাখলেই হবে। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য (Voter Slip)।

    Voter Slip find out your number from the comfort of your home

    আরও পড়ুন: ভিড় এড়াতে পূর্ব রেলের উদ্যোগ, ২২-৩০ এপ্রিল স্পেশাল ট্রেন চলবে বিভিন্ন রুটে

    এছাড়াও ভোটার স্লিপ না পেলেও নিজের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর জানা যায়। এর জন্য যেতে হবে voters.eci.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট’ অপশনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। সেখানে গিয়ে নিজের এপিক নম্বর, মোবাইল নম্বর (Voter Slip) দিয়ে কিংবা সার্চ বাই ডিটেলস এর মধ্যে একটি অপশন বেছে নিতে হবে।

    এরপর সেখানে দরকারি তথ্য দিয়ে সার্চ করলেই জানা যাবে সিরিয়াল এবং পার্ট নম্বর। এছাড়াও, গুগলে CEO West Bengal লিখে সার্চ করুন। পেজে Electors বলে অপশনটিতে ক্লিক করুন। Find your name in Electoral Roll অপশনটি দেখাবে। সেখানে Search Your Name in Electoral Roll-এ ক্লিক করুন।

    তারপর EPIC Number দিয়ে দিন, রাজ্যের নাম ও ক্যাপচা সঠিকভাবে বসিয়ে দিয়ে সার্চ করুন। আপনার ভোটার স্লিপটি পেয়ে যাবেন। ‘প্রিন্ট ভোটার ইনফরমেশনে’ ক্লিক করুন। সেখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এমনকী, ECINET অ্যাপের মাধ্যমেও জানা যাবে এই তথ্যগুলি।

    পাশাপাশি সেখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশনে গিয়ে একই ভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করতে হবে। এই ভাবেই আপনি সহজে নিজের পাট ও সিরিয়াল নম্বর পেয়ে যেতে পারেন (Voter Slip)।

    Click here to Read More
    Previous Article
    দ্বিতীয় দফার আগে হাবড়ায় অ্যাকশন মোডে ইডি, চাল ব্যবসায়ীদের বাড়িতে বাড়িতে তল্লাশি
    Next Article
    রেলের বড় আপডেট! শুরু হতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস, কোন রুটে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment