Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলের বড় আপডেট! শুরু হতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস, কোন রুটে?

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার জম্বু- কাশ্মীরে যাওয়া আরও সহজ। কারণ জম্বু কাশ্মীরের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে চলতি সপ্তাহে। জানান নর্দান জোনের আধিকারীরা জানিয়েছেন ৩০ এপ্রিল থেকে জম্বু ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে (Indian Railways)। যার ফলে যাত্রীরা এবার সহজে ভূস্বর্গে যেতে পারবেন। পাশাপাশি বর্তমানে কাটরা ও শ্রীনগরের মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। এরপর ওই দুটি ট্রেন পরিষেবা জম্বু পর্যন্ত বাড়ানো হবে। রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণব জম্বু স্টেশন থেকে এই পরিষেবা উদ্বোধন করবেন।

    জম্মু-শ্রীনগর রুটে বন্দে ভারত এক্সপ্রেস, কবে শুরু পরিষেবা (Indian Railways)

    সূত্রের খবর কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে যুক্ত করার পরিকল্পনা একশো বছরেরও বেশি পুরোনো। অবশেষে ২০২৫–এর ৬ জুন নরেন্দ্র মোদী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবার উদ্বোধন করে সেই স্বপ্ন পূরণ করেন। সে দিন একই সঙ্গে প্রধানমন্ত্রী উধমপুর–শ্রীনগর–বারামূলা রেল লিঙ্ক প্রকল্পেরও উদ্বোধন করেন (Indian Railways)।

    Indian Railways vande bharat express on the Jammu-Srinagar route when will service begin

    আরও পড়ুন: CBSE এর দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষা কবে? পূর্ণ সময়সূচি প্রকাশ, কারা অংশ নিতে পারবে জানুন

    এর ফলে উপত্যকায় সারা বছর চলাচলের মতো রেল সংযোগ তৈরি হয়েছে। এছাড়াও ৩০ এপ্রিল জম্মু–শ্রীনগর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে ৩ জুলাই থেকে যে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। যারফলে সে সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা প্রথমে জম্মুতে পৌঁছে সেখান থেকে ট্রেনে শ্রীনগরে যেতে পারবেন।

    তবে সব তীর্থযাত্রী, পর্যটক ও সাধারণ যাত্রীদের ট্রেনে হয়তো স্থান দেওয়া সম্ভব হবে না, তাই দু’জায়গার মধ্যে প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের গুরুত্ব কমছে না। যদিও খারাপ আবহাওয়ার জন্যে জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে যাত্রীদের জন্যে ট্রেন পরিষেবা বড় সহায়ক হবে।

    এছাড়াও বর্তমানে শ্রীনগর ও কাটরার মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস চলে, সেটি ৮ কামরার। জানা যায় যাত্রী–সংখ্যার কথা ভেবে জম্মু-শ্রীনগর রুটে ২০ কামরার বন্দে ভারত এক্সপ্রেস চালানো হতে পারে বলে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ভোটার স্লিপ মেলেনি? কয়েকটি সহজ ধাপেই ঘরে বসে জেনে নিন পার্ট ও সিরিয়াল নম্বর জানুন
    Next Article
    Himanta Biswa Sharma Live: সাংবাদিক বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা | BJP West Bengal

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment