Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভিনরাজ্যে থাকা বাংলার ভোটারদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার

    20 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকেরা যাতে সুস্থভাবে নিজে নিজে রাজ্যে ফিরে যেতে পারে, তার জন্য রেলের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে (Indian Railways)। বাংলার এই ভোটাররা কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে কলকারখানা বা অন্যান্য সংস্কার কর্মরত রয়েছেন। বিভিন্ন সময়ে নানা কারণে এই সমস্ত মানুষের একটি বড় অংশ ভোটের সময় উপস্থিত থাকতে পারেন না। তবে এবারের নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কারণবশত পরোক্ষভাবে ভিন্ন রাজ্যে কর্মীদের নিজেদের বাসস্থানে পৌঁছানোর জন্য একাধিক বন্দোবস্ত করেছে কেন্দ্রীয় সরকার। সেই পরোক্ষ ব্যবস্থার অপর নাম সামার স্পেশাল ট্রেন।

    ভোটে অংশ নিতে সুবিধা, বাড়তি স্পেশাল ট্রেন চালাবে কেন্দ্র (Indian Railways)

    বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মানুষদের নিজের জায়গায় ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে পরোক্ষভাবে ভিন্ন রাজ্যে কর্মরত মানুষদের পৌঁছিয়ে দেওয়ার জন্য, একাধিক ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেট ট্রেন গুলি চালানোর পরোক্ষ নাম দেওয়া হয়েছে সামার স্পেশাল ট্রেন (Indian Railways)।

    Indian Railways central government has taken a major decision regarding voters from Bengal

    আরও পড়ুন: নারকেল আর চিংড়ির মেলবন্ধন, পেটপুজোয় বাড়বে স্বাদের মাত্রা, প্রণালী রইল

    সরকারি সূত্রে খবর অনুযায়ী, দেশব্যাপী সামার স্পেশাল ট্রেনের সংখ্যা এই বছর দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করতে চলেছে রেলমন্ত্রক। উত্তর প্রদেশ ও বিহারের পাশাপাশি সব থেকে বেশি সামার স্পেশাল ট্রেন চালানো হবে বাংলার উদ্দেশ্যে। এই বিষয়ে সেন্ট্রাল রেল শুধুমাত্র পুনে ও মুম্বাই থেকে কলকাতা এবং হাওড়ার যাবে ২৬ টি সামার স্পেশাল ট্রেন। পাশাপাশি যেহেতু চলতি বছরের বিধানসভার নির্বাচন দুই দফায় হবে।

    তাই গোটা বিষয়টিকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রেল বিশেষজ্ঞ মহল। তাদের মতে অনেক বেশি সংখ্যক সামার স্পেশাল ট্রেন চালিয়ে আদতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে কেন্দ্রীয় সরকার। যার ফলে ভিন্ন রাজ্যের শ্রমিকদের বাংলায় নিজে নিজের এলাকায় ভোট দিতে পাঠিয়ে নির্বাচন সম্পূর্ণ করতে চাইছে।

    এছাড়াও, সামার স্পেশাল ট্রেনের মোড়কে ভিন রাজ্যে কর্মরত ভোটারদের বাংলায় পাঠানোর ব্যবস্থা হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিরও অভিযোগের বিশেষ কোনো জায়গা থাকবে না। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে যাত্রী ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেন চালায় রেল। পাশাপাশি রেল সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালের গ্রীষ্মাবকাশে সারা দেশে হাজারখানেক স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। এবছর সেই সংখ্যা বাড়িয়ে প্রায় দুই থেকে আড়াই হাজার পর্যন্ত করা হতে পারে। এর একটি বড়ো অংশই যাবে বাংলায়। যদিও সামার স্পেশাল ট্রেন নিয়ে রেলমন্ত্রক অন্তত মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করেনি (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    আজ ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, কমবে গরম? ভালো খবর দিল আবহাওয়া দপ্তর
    Next Article
    ঘাটালে রহস্য! বুথে পৌঁছে জানা গেল, আগেই পড়েছে ভোট, ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment