Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর, জলপাইগুড়ি রুটে বিশেষ ট্রেন পরিষেবা বাড়ল

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর। কারণ, যাত্রীদের কথা মাথায় রেখে ও ভ্রমনের অভিজ্ঞতাকে সুন্দর করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (Indian Railways) তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। যেখানে যাত্রাপথ মসৃণ করার জন্য অতিরিক্ত ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনে নিন সময়সূচি।

    গরমের ছুটিতে বেড়াতে সুবিধা, জলপাইগুড়ি যেতে একাধিক ট্রেন চালু (Indian Railways)

    সূত্রের খবর ০৫৭৫৪ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন ও ট্রেন নং ০৫৭৫৩ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এই পরিষেবাগুলি চলতি বছরের ১০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিটি মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রবি ও সোমবার এই দিনগুলোতে পরিচালিত হবে। পাশাপাশি উভয় দিক থেকে ১৫টি করে ট্রিপ সম্পন্ন করবে (Indian Railways)।

    Indian Railways summer vacation travel convenience multiple trains to Jalpaiguri

    আরও পড়ুন: মালদহ-উধনা রুটে স্পেশাল ট্রেন চালু, ভোটের আগে বড় স্বস্তি—জানুন সময়সূচি

    এছাড়াও ট্রেন নং ০৪১২৭ কানপুর সেন্ট্রাল–গুয়াহাটি ৯ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে। মোট ছয়টি ট্রিপ সম্পন্ন করবে। ফেরার পথে  ট্রেন নং ০৪১২৮ গুয়াহাটি–কানপুর স্পেশালটি ১০ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার চলবে।

    মোট ছয়টি ট্রিপ সম্পন্ন করবে। এই ট্রেনটি ট্রেনটি প্রয়াগরাজ, বারাণসী, বারাউনি, কাটিহার, নিউ জলপাইগুড়ি, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙাইগাঁও, রঙিয়া এবং কামাখ্যা সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে চলবে। এই পরিষেবাটি ১৬টি কোচ দিয়ে পরিচালিত হবে।

    এছাড়াও অতিরিক্তভাবে, বিশেষ ট্রেন নং ০৭০৪৬ সিকন্দরাবাদ–নাহারলাগুন ১০ এপ্রিল থেকে ২২ মে ষ পর্যন্ত প্রতি শুক্রবার সিকন্দরাবাদ থেকে সাপ্তাহিকভাবে চলবে। ফেরত যাত্রায়, ট্রেন নং ০৭০৪৭ নাহারলাগুন–সিকন্দরাবাদ)১৩ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত প্রতি সোমবার নাহারলাগুন থেকে সাপ্তাহিকভাবে চলবে। এই অতিরিক্ত ট্রেনগুলি চলাচলের ফলে যাত্রীতে যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ৯১ লক্ষ নাম বাদ! বঙ্গের ভোটার তালিকা কি ফের খুলবে সুপ্রিম কোর্ট?
    Next Article
    একলাফে ৭ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, বৃষ্টিও চলবে দক্ষিণবঙ্গে : আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment