Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একলাফে ৭ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, বৃষ্টিও চলবে দক্ষিণবঙ্গে : আবহাওয়ার খবর

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির পালা কাটিয়ে এবার বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে গত কয়েকদিনে অনেকটাই নেমেছিল তাপমাত্রা। তবে এবার পারদ চড়ার সম্ভাবনা।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার অবদি দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি রয়েছে পারদ চড়ার সম্ভাবনা। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার কথা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এরপর রবিবার, আগামী সোম, মঙ্গল ও বুধবার ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা।

    রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে। সোমবারও ভিজতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। বুধবার ভিজতে পারে মুর্শিদাবাদ ও নদিয়াও। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

    South Bengal Weather Update today 23rd March 2026

    আরও পড়ুন: পাকিস্তান-শ্রীলঙ্কার পরে ভারতের এই পড়শি দেশেও বাড়ছে পেট্রোলের দাম! পকেটে টান আমজনতার

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। মূলত উপরের জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙও ভিজবে আগামী কয়েকদিনে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে উঠতে পারে কালবৈশাখী ঝড়।

    Click here to Read More
    Previous Article
    উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর, জলপাইগুড়ি রুটে বিশেষ ট্রেন পরিষেবা বাড়ল
    Next Article
    LPG বুকিংয়ে নতুন নিয়ম, ডেলিভারিতেও বড় পরিবর্তন—জানুন সম্পূর্ণ আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment