Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিয়ে কোন খেলোয়াড়ের পরিবর্তে খেলবেন বৈভব সূর্যবংশী? জানালেন কোচ

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ১৫ বছর বয়সী এই তরুণ খেলোয়াড় রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতেও। মূলত, নিজের দুরন্ত পারফরম্যান্স এবং বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে বৈভব সবার মন জয় করেছেন। এমতাবস্থায়, বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় (Team India) এন্ট্রির বিষয়েও শুরু হয়েছে জল্পনা। ক্রিকেটের শীর্ষ ব্যক্তিত্বরা সক্রিয়ভাবে তাঁর জন্য সুপারিশ করছেন। কিন্তু প্রশ্ন হল, বৈভব সূর্যবংশী যদি টিম ইন্ডিয়াতে আসেন, তাহলে তিনি কার পরিবর্তে খেলবেন?

    ‘বৈভবকে টিম ইন্ডিয়ায় (Team India) যুক্ত করার সময় এসে গেছে’:

    ইতিমধ্যেই বৈভব সূর্যবংশীর কোচ মণীশ ওঝা TV9-কে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মণীশ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ‘বিমান ইতিমধ্যেই রান ওই থেকে উড়ে গিয়েছে এবং বৈভব সূর্যবংশীকে টিম ইন্ডিয়ায় আনার সময় এসে গেছে।’ তিনি এটাও বলেন যে, BCCI-র আর অপেক্ষা করা উচিত নয়। মণীশ ওঝা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে, IPL-এর পরে শুরু হতে চলা সিরিজে বৈভব হয়তো টিম ইন্ডিয়াতে থাকবেন।

    Vaibhav Suryavanshi will play instead of which player in team India?

    কী জানিয়েছেন মণীশ: উল্লেখ্য যে, বৈভব টিম ইন্ডিয়ায় কোন খেলোয়াড়ের পরিবর্তে খেলবেন এই প্রশ্নের উত্তরে মণীশ জানান, ‘বড় খেলোয়াড়রা নিজেদের জায়গা নিজেরাই তৈরি করে নেন। তাঁরা কারও জায়গা নেন না।” তিনি প্রশ্ন করেন, ‘বৈভব সূর্যবংশী কি রাজস্থান রয়্যালসে কারও জায়গা নিয়েছে? না। বৈভব নিজের জায়গা নিজেই তৈরি করেছে। সে তার পারফরম্যান্সের ভিত্তিতেই দলে আছে।’ তিনি আরও জানান, একইভাবে, গত বছর ভারত যখন ইমার্জিং এশিয়া কাপ খেলতে গিয়েছিল, বৈভব সূর্যবংশী দলে নিজের জায়গা করে নিয়েছিল। এমনটা নয় যে অন্য কোনও বিকল্প ছিল না। কিন্তু, বৈভব নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছিলেন এবং পুরো টুর্নামেন্ট খেলেছিলেন।

    আরও পড়ুন: বিশ্বজুড়ে বাজবে Tata Motors-এর ডঙ্কা! নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ, জানলে হবেন ‘থ’

    এই খেলোয়াড়দের চিন্তা বাড়তে পারে: বৈভব সূর্যবংশী ওপেনিং স্লটে সুযোগ পেলে কাকে বাদ দেওয়া হবে, এই প্রশ্ন করা হলে মণীশ ওঝা আশ্চর্যজনকভাবে অভিষেক শর্মার নাম বলেন। তিনি এর কারণ হিসেবে অভিষেকের ধারাবাহিকতার অভাবকে উল্লেখ করেন। তাঁর মতে, বৈভব সূর্যবংশীকে সঞ্জু স্যামসন বা ঈশান কিষাণের সঙ্গে খেলতে হবে।

    আরও পড়ুন: প্রতি মাসে হবে ৫০,০০০ টাকার আয়! স্বল্প বিনিয়োগে সহজেই শুরু করুন এই লাভজনক ব্যবসা

    বৈভব সূর্যবংশীকে নিয়ে কোচের বড় দাবি: বৈভব সূর্যবংশীর কোচের মতে, IPL ২০২৬-এর পর থেকে তাঁকে প্রতিটি T20 সিরিজে খেলতে দেখা যেতে পারে। মণীশ ওঝা আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন যে, বৈভব সূর্যবংশী আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন এবং তারপর জিম্বাবোয়ে সফরেও যাবেন।

    Click here to Read More
    Previous Article
    Kolkata Opinion Poll 2026 : কি চাইছে কলকাতা ? কি বলছে জনমত সমীক্ষা?
    Next Article
    আইপিএল দাপটে হু হু করে কমল নম্বর, পরশুরাম নাকি পরিণীতা, কে হল টপার?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment