Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আইপিএল দাপটে হু হু করে কমল নম্বর, পরশুরাম নাকি পরিণীতা, কে হল টপার?

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক : টিআরপি (TRP) তালিকায় উত্থান পতন লেগেই থাকে। কোনও সপ্তাহে একটি সিরিয়াল শীর্ষে থাকলে হয়তো তা পরের সপ্তাহে নেমে যায় নীচে। গত সপ্তাহে প্রথম স্থানে উঠে এসেছিল জি বাংলার ‘পরিণীতা’। এ সপ্তাহে নম্বর কমলেও আবারও প্রথম স্থানেই রয়েছে এই সিরিয়াল। কী কী চমক এল এবারের টিআরপি তালিকায়?

    টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?

    কয়েক সপ্তাহ ধরে টপার অবস্থানে থাকা সিরিয়াল ‘পরশুরাম’ এই সপ্তাহেও নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ৫.৬ পয়েন্ট পেয়েছে এই সিরিয়াল। গত বারের থেকে নম্বর কমেছে ‘জোয়ার ভাঁটা’র। ৫.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল।

    Trp list of 9 April thursday

    শীর্ষ স্থানে কে: প্রথম স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’। গত সপ্তাহে নম্বর বেশ খানিকটা বেড়েছিল এই ধারাবাহিকের। তবে এই সপ্তাহে নম্বর ফের কমেছে সিরিয়ালটির। পরিণীতার ঝুলিতে এসেছে ৫.৭ পয়েন্ট। একই সঙ্গে প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’। জি বাংলার এই সিরিয়ালটি ইদানিং বেশ ভালো টিআরপি নিয়ে আসছে। এই সিরিয়ালেরও প্রাপ্ত নম্বর ৫.৭।

    নম্বর কমেছে সব মেগার: এরপরেই চার নম্বরে জায়গা করে নিয়েছে ‘ও মোর দরদিয়া’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.২। পঞ্চম স্থানে রয়েছে ‘কুসুম’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.০। এরপরেই ৪.৯ পয়েন্ট (TRP) নিয়ে জায়গা পেয়েছে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’।

     আরও পড়ুন : এবারও ভোটের কাজে নিষিদ্ধ সিভিক, সংবেদনশীল জেলাগুলিতে ১৪৪ ধারার আবেদন কমিশনে

    বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

    প্রথম- পরিণীতা, তারে ধরি ধরি মনে করি (৫.৭)

    দ্বিতীয়- পরশুরাম, (৫.৬)

    তৃতীয়- জোয়ার ভাঁটা (৫.৫)

    চতুর্থ- ও মোর দরদিয়া (৫.২)

    পঞ্চম- কুসুম, রাঙামতি তীরন্দাজ (৫.০)

    ষষ্ঠ- লক্ষ্মী ঝাঁপি (৪.৯)

    সপ্তম- বিদ্যা ব্যানার্জী+গঙ্গা (৪.৭)

    অষ্টম- কনে দেখা আলো (৪.৬)

    নবম- কম্পাস, মিলন হবে কতদিনে+চিরসখা (৩.৮)

    দশম- চিরদিনই তুমি যে আমার (৩.৭)

    আরও পড়ুন : উবার মুখ ফেরালেও আগ্রহী মুম্বই-বেঙ্গালুরুর সংস্থা, কবে থেকে আবার রাস্তায় নামবে শাটল?

    এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।

    Click here to Read More
    Previous Article
    টিম ইন্ডিয়ায় এন্ট্রি নিয়ে কোন খেলোয়াড়ের পরিবর্তে খেলবেন বৈভব সূর্যবংশী? জানালেন কোচ
    Next Article
    হরমুজ সচল করতে হামলা ভুলে লেবাননের সঙ্গে আলোচনায় ইজরায়েল? কী ইঙ্গিত নেতানিয়াহুর?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment