Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তাপপ্রবাহের জেরে গরমের ছুটির ঘোষণা সরকারের, সোমবার থেকে টানা ২ মাস বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে রাজ্যে (West Bengal)। একাধিক জেলায় একই পরিস্থিতি। হু হু করে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই ৪০ কোথাও কোথাও ৪২ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। কেবল পশ্চিমবঙ্গ নয়, পড়শি একাধিক রাজ্যেও একই অবস্থা। যার জেরে নির্ধারিত সময়ের অনেক আগেই রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটির (Summer Vacation) ঘোষণা করে দিয়েছে ওড়িশা সরকার।

    গরমের ছুটির ঘোষণা ওড়িশায় | Summer Vacation

    আগামী ২৭ এপ্রিল (সোমবার) থেকে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটির শুরু হয়ে যাচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি স্কুল ও শিক্ষা দপ্তরের একটি প্রস্তাব অনুমোদন করে বিরাট ঘোষণা করেন। ইতিমধ্যেই ঝাড়সুগুদা এবং তালচেরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৪ ডিগ্রির পারদ ছুঁয়েছে। জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা।

    IMD বলছে, ইতিমধ্যেই সে রাজ্যের অন্তত ২৪টি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে রয়েছে। এই পরিস্থিতিতে বাইরে বেরোনোই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা মাথায় রেখে ২৭ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুল বন্ধের নির্দেশ।

    সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ওড়িশার সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুল। এ বিষয়ে সে রাজ্যের স্কুল ও গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গোন্দ জানান, সাধারণত রাজ্যে গরমের ছুটি মে মাসের ৬ তারিখ থেকে শুরু হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে ১০ দিন আগেই এই ছুটি ঘোষণা।

    Weather Update early summer attacks 32° in february

    আরও পড়ুন: ‘জ্যোতিপ্রিয় ১০ হাজার কোটি দুর্নীতির ৭৫% মমতার বাড়িতে পাঠিয়েছেন’ বিস্ফোরক শুভেন্দু

    এদিকে এ রাজ্যের আবহাওয়া, তাপপ্রবাহের পরিস্থিতি বিচার করে নবান্নও নির্ধারিত সময়ের আগে গরমের ছুটি ঘোষণা করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এই নিয়ে স্পষ্ট কোনো আপডেট এখনও সামনে আসেনি। এলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

    Click here to Read More
    Previous Article
    কন্টেনারের সঙ্গে কনভয়ের ধাক্কা, বরাত জোরে বাঁচলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা
    Next Article
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমেনি সংঘর্ষ! লেবাননে ফের হামলা ইজরায়েলের, মৃত একাধিক

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment