Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কন্টেনারের সঙ্গে কনভয়ের ধাক্কা, বরাত জোরে বাঁচলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যজুড়ে নির্বাচনের (West Bengal Assembly Election) শেষ দফার প্রচার ঘিরে রাজনৈতিক মহলে এখন তীব্র ব্যস্ততা। সভা-মিছিল থেকে শুরু করে একাধিক কর্মসূচি—সব সামলাতে নেতা-নেত্রীদের ছুটতে হচ্ছে এক জেলা থেকে অন্য জেলায়। এই সময়ে আকস্মিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ল বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hansda) কনভয়।

    বীরবাহা হাঁসদার (Birbaha Hansda) দুর্ঘটনা

    ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে, ১৬ নম্বর জাতীয় সড়কের বীরশিবপুর উড়ালপুলে, উলুবেড়িয়া থানা এলাকায়। জানা যাচ্ছে, মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের পাইলট গাড়িটি আচমকাই সামনে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুই পুলিশকর্মী গুরুতর জখম হন। তবে সৌভাগ্যক্রমে মন্ত্রী নিজে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

    সূত্রের খবর, ওই রাতে মেদিনীপুর থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিলেন বীরবাহা হাঁসদা। শহরে তাঁর পরপর একাধিক নির্বাচনী কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। রাত প্রায় বারোটার সময় কনভয়টি উড়ালপুলে ওঠার পরই বিপত্তি ঘটে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা কন্টেনারটি সময়মতো চোখে না পড়ায় পাইলট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়ির সামনের অংশ একেবারে বিকৃত হয়ে যায়।

    দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য পুলিশকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে যান। ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন এক জন এএসআই এবং এক জন কনস্টেবল। পাইলট গাড়ির ঠিক পিছনে থাকলেও মন্ত্রীর গাড়ি বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

    Minister Birbaha Hansda survives while road accident in uluberia

    আরও পড়ুন : দ্বিতীয় দফার ভোটে কত আসন পাবে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ

    কিছু সময় পরে ঘটনাস্থলে থেকে অন্য গাড়ির ব্যবস্থা করে তিনি কলকাতার উদ্দেশে যাত্রা করেন। কেন উড়ালপুলের ওপর কন্টেনারটি দাঁড়িয়ে ছিল, কিংবা দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল—এই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচনের আগে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

    Click here to Read More
    Previous Article
    “এই নির্বাচন বাংলাকে দাঙ্গা মুক্ত করার নির্বাচন” - উত্তরপাড়ার মঞ্চ থেকে বললেন Amit Shah
    Next Article
    তাপপ্রবাহের জেরে গরমের ছুটির ঘোষণা সরকারের, সোমবার থেকে টানা ২ মাস বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment